Bank strike

শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা

শুক্রবারের এই ধর্মঘটের পর শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৫০

options
link
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক

শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট! সপ্তাহে পাঁচ কর্মদিবসের দাবিতে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)। শুক্রবারের এই ধর্মঘটের পর শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। পুজোর মুখে এটিএম পরিষেবা এবং ব্যাঙ্ক লেনদেন ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে আমজনতার।

Advertisement

এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সালের বেতন সংশোধনের সময় পাঁচ দিনের কর্মদিবস নিয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবারই আইনি জটিলতার অজুহাত দিয়ে সময় চেয়েছে সরকার। এবার ধৈর্যচ্যুতি ঘটায় বাধ্য হয়েই এই ধর্মঘটের পথ বেছে নিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Advertisement

উল্লেখ্য, শুধু সরকারি নয়, বহু বেসরকারি ব্যাঙ্কের অফিসাররাও এই সংগঠনের সদস্য। ফলে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাও ব্যাহত হতে পারে। দুর্গাপুজোর মুখে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ গ্রাহকরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.