দেড় হাজার কিলোমিটার দূরে বসে অস্ত্রোপচার করলেন চিকিৎসক। গল্প নয় সত্যি। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল মহানগর। দেশের দ্বিতীয় এবং পূর্ব ভারতের প্রথম এহেন নজির গড়ল কলকাতা। রোবটের সাহায্যে দূরবর্তী অস্ত্রোপচারের এই কৃতিত্ব স্থাপন করল গড়িয়াহাট লাগোয়া ট্রায়াঙ্গুলার পার্কের ফর্টিস হাসপাতাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট।
আরও পড়ুন:
হাসপাতালের দাবি, এই পদ্ধতিতে তিনটি জটিল ইউরোলজিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে রোবট-সহায়ক টেলি-সার্জারির মাধ্যমে। অভিনব এই অস্ত্রোপচারের দিনে রোগী এবং চিকিৎসক একই শহরে ছিলেন না। প্রথম দুই ক্ষেত্রে রোগীরা ছিলেন কলকাতার ফর্টিস হাসপাতালে, কিন্তু অপারেশন পরিচালনা করেন ১৫০০ কিলোমিটার দূরে নয়াদিল্লিতে বসে থাকা শল্য চিকিৎসকরা। রোগীর সঙ্গেই ওটিতে ছিল রোবটিক আর্ম। রোবটের ‘কনসোল’ ছিল দিল্লিতে, যা নিয়ন্ত্রণ করছিলেন সেখানে বসে থাকা সার্জন।
হাসপাতালের দাবি, এই পদ্ধতিতে তিনটি জটিল ইউরোলজিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে রোবট-সহায়ক টেলি-সার্জারির মাধ্যমে। অভিনব এই অস্ত্রোপচারের দিনে রোগী এবং চিকিৎসক একই শহরে ছিলেন না।
হাইস্পিডের ডেডিকেটেড ৫জি ইন্টারনেট সংযোগে রোবটিক সার্জিক্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসক। আর তৃতীয় ক্ষেত্রে পরিস্থিতি উলটো। রোগী ছিলেন ফরিদাবাদে। কলকাতায় বসে সেই অস্ত্রোপচার পরিচালনা করেন এখানকার চিকিৎসকরা। ফলে কলকাতা, দিল্লি এবং ফরিদাবাদ- তিনটি শহরজুড়ে এই টেলি-রোবটিক অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের একমাস পরই কামব্যাক! ফের আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি, কবে-কোথায়?
-
বিস্ফোরণে গাজায় নেমে আসবে নরক! ইজরায়েলকে ৪০ হাজার ‘প্রলয়-অস্ত্র’ দিচ্ছে আমেরিকা
-
ইডির নজরে শহরের নির্মাণ ব্যবসায়ীরা! সাত সকালে কলকাতা সহ ৬ জায়গায় হানা, কোন মামলায় তল্লাশি?
-
শিল্প-পর্যটনের প্রসার, চলতি মাসেই রাজ্যের আরও ৪ আঞ্চলিক বিমানবন্দর নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি
-
তৃণমূল জমানায় জমি দখল, তোলাবাজি! গ্রেপ্তার দেবাশিস কুমার ঘনিষ্ঠ ব্যবসায়ী