ভালোবাসার দল হৃদয়ে থাকে। কিন্তু তা বলে একেবারে চোখের মণিতে আর্জেন্টিনা! তবে তা লুকিয়ে ছিল অসুখের বেশে। গল্প নয়, এটাই সত্যি। একেবারে হুবহু আর্জেন্টিনার পতাকা রঙের চোখের মণি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা সূর্য শাসমল। যা দেখে কিছুটা অবাকই হন চিকিৎসকও। যদিও চোখের এই রং জন্মগত নয়! তাহলে কীভাবে হল? চক্ষুরোগ বিশেষজ্ঞ উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের সার্জন ডা. সমরেশ পণ্ডিত জানিয়েছেন, চোখের ছানির জটিলতার কারণের নীল সাদা হয়ে গিয়েছিল সূর্য শাসমলের চোখের মণি। স্পষ্ট দেখতে পারছিলেন না। কিন্তু এখন সমরেশ পণ্ডিতের চিকিৎসায় অনেকটাই সুস্থ সূর্যবাবু।
আরও পড়ুন:
চিকিৎসক সমরেশ পণ্ডিতের বক্তব্য, কারও চোখে যদি প্রেসার বেশি থাকে। তার সঙ্গে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট থাকে তাহলে এমনটা হয়।
কি কি সমস্যা হচ্ছিল তার? রোগী জানিয়েছেন, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার সঙ্গে সঙ্গে
ঝাপসা বা ঘোলাটে লাগছিল সবকিছু। অসুবিধা হচ্ছিল রাতে দেখতে। রাস্তায় বেরোলে আলো বা গাড়ির হেডলাইটে অতিরিক্ত ঝলকানি লাগছিল। হাসপাতালে তাঁর চোখ পরখ করতে গিয়েই চক্ষু চড়কগাছ! আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো চোখের মণি! বিশ্বাস না হলে আবার পড়ুন।

চিকিৎসক সমরেশ পণ্ডিতের বক্তব্য, কারও চোখে যদি প্রেসার বেশি থাকে। তার সঙ্গে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট থাকে তাহলে এমনটা হয়। চোখের এই অসুখ আদতে চোখের এক জটিল অবস্থা। এমতাবস্থায় ফেকো সার্জারি করাটা এখানে চ্যালেঞ্জিং। খুব সন্তর্পণে জেলির মতো একটা তরল লাগিয়ে অস্ত্রোপচার করা হয়েছে সূর্যবাবুর। অস্ত্রোপচারের পর রোগীর চোখে ফোল্ডেবেল লেন্স লাগিয়ে দিয়েছেন চিকিৎসকরা। ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি চিকিৎসক জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত। অপারেশন থিয়েটারে ওনার চোখে আর্জেন্টিনা পতাকা দেখে চমকেই গিয়েছিলাম। অস্ত্রোপচারটা জটিল ছিল। কিন্তু মেসির আর্জেন্টিনাকে দু’বার হারতে দেওয়া যায় না। সফলভাবে লেন্স বসানো হয়েছে সূর্যবাবুর চোখে।
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু