স্টাফ রিপোর্টার: রাত পোহালেই রেড রোডে পুজো কার্নিভাল। সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার ১০০ টির মতো পুজো এই কার্নিভালে(Durga Puja Carnival 2024) অংশগ্রহণ করবে। নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে রেড রোড এলাকা। কাল সকাল থেকে বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। শুধু রেড রোডেই মোতায়েন থাকবে ৫০০ পুলিশ।
পুজো মণ্ডপের মতো কার্নিভালেও বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। জুনিয়র চিকিৎসকরা কার্নিভালের দিন ধর্মতলা রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন। তবে কার্নিভালের দিন যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে সেদিক থেকে পুলিশ সব রকম ব্যবস্থা নিয়ে রাখছে বলে লালবাজার সূত্রে খবর।
কার্নিভাল ঘিরে রেড রোডে মোতায়েন থাকছে ৫০০ পুলিশ। সঙ্গে রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ। ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক ও ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক থাকবেন। চারটি ওয়াচটাওয়ার দিয়ে নজরদারি চালানো হবে। বালির বস্তার তৈরি বাঙ্কার রাখা হচ্ছে। জায়ান্ট স্ক্রিনেও কার্নিভাল দেখার ব্যবস্থা থাকছে। মঙ্গলবার বিকেল চারটে থেকে কার্নিভাল শুরু হবে। বেলা ১২টা থেকে পুজোকর্তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করবেন। কার্নিভাল শেষে প্রতিমাগুলি বিসর্জনের জন্য ঘাটে নিয়ে যাওয়া হবে।
সর্বশেষ খবর
-
এক সপ্তাহের ডেডলাইন! জবরদখল হঠাতে শিয়ালদহ ও সুকান্ত সেতুতে নোটিস পুরসভার
-
জগন্নাথের মতোই স্নানযাত্রা কালীঘাটেও, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মিলল শাক্ত-বৈষ্ণব ধারা
-
‘সংঘে ভালো মানুষের অভাব’, কৈলাসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের