কসবার ত্রাস সোনা পাপ্পুর (Sona Pappu) বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিল তদন্তকারী সংস্থা। প্রায় ৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে সমাজবিরোধী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নামে।
আরও পড়ুন:
জমি দুর্নীতি ও সেই সংক্রান্ত আর্থিক লেনদেন মামলার তদন্ত করেছে ইডি। সেই মামলাতেই তার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট জমা পড়েছে আদালতে। মোট ২০০ জনের সাক্ষী রয়েছে এই মামলায়।
প্রবীণদের জমি জোর করে দখল। ভয় দেখিয়ে কম দামে জমি দখল করে বেআইনি নির্মাণ। দলবল নিয়ে ভয় দেখানো। দুর্নীতিগ্রস্ত প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের সাহায্যে অত্যাচার চালানো-সহ একাধিক অভিযোগ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে। জমি দুর্নীতি ও সেই সংক্রান্ত আর্থিক লেনদেন মামলার তদন্ত করেছে ইডি। সেই মামলাতেই তার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট জমা পড়েছে আদালতে। মোট ২০০ জনের সাক্ষী রয়েছে এই মামলায়।
ইডি চার্জশিটে উল্লেখ করেছে, মাসল পাওয়ার দেখিয়ে প্রবীণদের থেকে জমি দখল করত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু । এতে মদত যোগাতেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। অন্য দুই অভিযুক্ত জয় কামদার ও শান্তনুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই পাপ্পুর। তাঁর স্ত্রীর নামে লাইসেন্স, অস্ত্র পেতে সাহায্য করেছিল জয় কামদার। বাড়িতে তল্লাশি চালিয়ে সেই পিস্তল উদ্ধার করা হয়েছিল। ওই পিস্তল কেনার ১৫ দিনের মধ্যে রবীন্দ্র সরোবরের কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পালিয়ে যায় সোনা পাপ্পু। তারপর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তলব করা হয়। কিন্তু দীর্ঘদিন পলাতক ছিল সোনা পাপ্পু।
উল্লেখ্য, মে মাসের দ্বিতীয় সপ্তাহে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার ইডির হাতে গ্রেপ্তার হয় সোনা পাপ্পু। জেরার সময় বয়ানে অসঙ্গতি। ইডির আধিকারিকদের কাছে তথ্য গোপন করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দুর্নীতি, প্রতারণা-সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!