Partha Chatterjee

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, বাইরে বাহিনীর ঘেরাটোপ, নজরে ‘মিডলম্যান’ প্রসন্নও

ভোটের মুখে ইডির 'অ্যাকশন' নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। হানার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন শাসক শিবিরের নেতা-মন্ত্রীরা।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১২:০০

options
link
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, বাইরে বাহিনীর ঘেরাটোপ, নজরে ‘মিডলম্যান’ প্রসন্নও
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। ফাইল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। শনিবার সকাল পৌনে এগারোটা নাগাদ তাঁর নাকতলার বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও যান ইডি আধিকারিকরা। আবার এদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে সুজিত বসু। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তাই নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে যান তাঁর ছেলে সমুদ্র। এদিন আবার মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও তলব করা হয়েছে। তিনি এখনও পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছননি। ভোটের মুখে ইডির ‘অ্যাকশন’ নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। হানার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন শাসক শিবিরের নেতা-মন্ত্রীরা।

Advertisement
Partha-Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। সামনে কেন্দ্রীয় বাহিনী। ছবি: সুখময় সেন

২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। গত বছরের নভেম্বর থেকে আপাতত জামিনে মুক্ত তিনি। 

২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পেয়েছেন তিনি। তবে তাতেও জেলমুক্তি হয়নি তাঁর। এরপর সিবিআইয়ের মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত বছরের নভেম্বর থেকে আপাতত জামিনে মুক্ত তিনি। এরপর নানা নথিপত্র নিয়ে মাঝেমধ্যে ইডি তলব করে পার্থকে। তবে সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডিকে জানায়, শারীরিক অসুস্থতায় তাঁর পক্ষে বারবার হাজিরা দেওয়া সম্ভব নয়। বাড়িতে এসে তাঁকে জেরা করতে পারে ইডি, জানিয়েছিলেন পার্থ। সেই আর্জি মেনে শনিবার সকালে ইডি আধিকারিকরা পার্থর নাকতলার বাড়িতে যান বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন