Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
West Bengal Weather Update

ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ভ্যাপসা গরম, সপ্তাহান্তে পুড়বে বাংলা!

আপাতত বৃষ্টির দেখা নেই। অথচ ক্রমশ বাড়ছে গরম। সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী সোম থেকে বৃহস্পতিবার তীব্র দাবদাহ দাপট দেখাবে কলকাতা-সহ গোটা বাংলা।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১১:৫৬

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১১:৫৬

options
link
ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ভ্যাপসা গরম, সপ্তাহান্তে পুড়বে বাংলা! zoom
বাংলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস। ছবি: সংগৃহীত
Advertisement

আপাতত বৃষ্টির দেখা নেই। অথচ ক্রমশ বাড়ছে গরম। সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী সোম থেকে বৃহস্পতিবার তীব্র দাবদাহ দাপট দেখাবে কলকাতা-সহ গোটা বাংলা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার দু’দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৭ শতাংশ। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। শনিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। পরে বেলার দিকে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারের মধ্যে তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোম ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বুধ ও বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা থাকবে। বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বিকেল এবং সন্ধ্যার দিকে সামান্য ঝড়বৃষ্টি হবে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.