ফের রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার প্রাক্কালেই ইডির তরফে ২২ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে।
আরও পড়ুন:
আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কলকাতা না দিল্লি কোন দপ্তরে হাজিরা দেবেন নুসরত? সেই বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কলকাতা না দিল্লি কোন দপ্তরে হাজিরা দেবেন নুসরত? সেই বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
শোনা যাচ্ছে, কলকাতায় নয় বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরত জাহান। সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল ইডির তরফে কলকাতার দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রীই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছেন।
শোনা যাচ্ছে, কলকাতায় নয় বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরত জাহান। সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল ইডির তরফে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রীই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছেন। যশ-নুসরত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝেমধ্যেই তাঁদের ভ্রমণ বিলাসের ঝলক দেখা যাচ্ছে নেটভুবনে। এমতাবস্থায় ইডির সমন পেলেন নুসরত জাহান। উল্লেখ্য, অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবার কয়েক বছর আগের রেশন দুর্নীতি মামলায় ফের ইডির ব়্যাডারে নুসরত। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর