কেন্দ্রের তরফে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই অপ্রীতিকর ঘটনার খবর প্রকাশ্যে আসে। ধর্ষণ, হেনস্তার মতো ঘটনা তো লেগেই রয়েছে। এছাড়াও পথে বেরিয়ে নানারকম সমস্যায় পড়ে আমজনতা। যে কোনও সমস্যা এবার সমাধান হবে মাত্র ৫ সেকেন্ডে। ভাবছেন তো ব্যাপারটা কী? পথেঘাটের যে কোনও সমস্যা সমাধানে বিশেষ অ্যাপ এনেছে কেন্দ্র।
মূলত নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে, নির্ভয়া উদ্যোগের অধীনে এই অ্যাপটি তৈরি করেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক। যার নাম 112 India (112 India App)। জানা যাচ্ছে, তবে চাইলে যে কেউ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। লগ ইন করা থাকলে শুধুমাত্র একটি বাটন প্রেস করলে ৫ সেকেন্ডের মধ্যেই মিলবে জরুরি পরিষেবা। বর্তমানে জরুরি পরিষেবা পেতে ১০০ ডায়াল করতে হয়। সেখানে সমস্যার কথা বর্ণনা দিতে হয়। কিন্তু এই অ্যাপে সেরকম বিষয় নেই। শুধু বাটন প্রেস করলেই পুলিশ স্বয়ংক্রিয়ভাবে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাবে। এর আরকটি ফিচার হল ‘শাউট’। যেহেতু পুলিশের সংখ্যা সীমিত এবং বিশাল জনগোষ্ঠীকে পরিষেবা দিতে হয়, তাই যেকোনও নাগরিক এই সিস্টেমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারেন। তবে যথাযথ যাচাই-বাছাইয়ের পর এই স্বেচ্ছাসেবকদের সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন:
নিশ্চয়ই ভাবছেন যাদের স্মার্টফোন নেই, তাঁদের ক্ষেত্রে কী হবে? পাওয়ার বাটন তিনবার চাপলেই কাজ করবে এই ফিচার। জানা গিয়েছে, ভারত সরকার সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে এই বৈশিষ্ট্যটি রাখার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক রাজ্যে কার্যকর হয়ে গিয়েছে এই অ্যাপ। তাহলে আর অপেক্ষা কেন, আপনিও চেষ্টা করে দেখুন।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী