Suvendu Adhikari

১৩ বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও, বড় ঘোষণা শুভেন্দুর

২০১৩ সালে ভোট হয় হাওড়া পুরসভায়। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে আর ভোট হয়নি। পুরপ্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ  চলছিল। কিন্তু এই সময় নাগরিক  পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি দুর্নীাতিরও অভিযোগ উঠেছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৫:৫৫

options
link
১৩ বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও, বড় ঘোষণা শুভেন্দুর

শেষ ভোট হয় ১৩ বছর আগে। আট বছর কোনও পুরবোর্ড নেই। পুরপ্রশাসক বসিয়ে কাজ চলছিল। সেই দিনের ইতি! চলতি বছরেই হাওড়াতে নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডিসেম্বরের মধ্যেই ভোট হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুধু ভোট নয়, হবে ওয়ার্ডের ডিলিমিটেশনও। পাশাপাশি, হাওড়া পুরনিগমে ওঠা দুর্নীতির তদন্ত হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হাওড়া পুরসভায় ১৭০০ অস্থায়ী কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ৫০০ জন কোনও কাজ না করে বেতন নেন। সেই তদন্তও হবে।” বালি পুরসভাতেও ভোট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

২০১৩ সালে ভোট হয় হাওড়া পুরসভায়। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে আর ভোট হয়নি। পুরপ্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ  চলছিল। কিন্তু এই সময় নাগরিক  পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি দুর্নীাতিরও অভিযোগ উঠেছে। আজ, বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরেই পুরভোটের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “আমরা রাজনৈতিক দল। গণতন্ত্রে বিশ্বাস করি। মনে করি পুরসভায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুুষ পেতে পারেন না। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বালিতে ভোট হবে।” নির্বাচন তো বটেই ডিলিমিটেশনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা ডিলিমিটেশন ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। পুরমন্ত্রী দুর্গাপুরে আছেন সেখানে আমি যাব কথা বলব। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভোট হবে হাওড়া ও বালিতে।”

Advertisement

এ ছাড়াও দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনি নির্মাণ, জলাশয় বুঝিয়ে দেওয়া, অন্যান্য যা যা দুর্নীতি হয়েছে তার দুর্নীতি হবে। একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)। পাশাপাশি হাওড়া পুরসভায় কিছু অস্থায়ী কর্মী বেতন নিলেও, কাজ করেন না বলে জানিয়ে তদন্তের কথা  বলেছেন তিনি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.