Census

জোর সেল্ফ এনুমারেশনে, জনগণনার সঙ্গেই হবে একগুচ্ছ কাজ, বৈঠকে জানালেন মুখ্যসচিব

বাড়িতে গিয়ে তথ‌্য সংগ্রহের সময় এনুমারেটরদের হেনস্তা হওয়ার আশঙ্কা কাটাতে পুলিশি সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:৪৮

options
link
জোর সেল্ফ এনুমারেশনে, জনগণনার সঙ্গেই হবে একগুচ্ছ কাজ, বৈঠকে জানালেন মুখ্যসচিব
জনগণনা নিয়ে শুক্রবার নবান্নের বৈঠকে একাধিক সিদ্ধান্ত মুখ্যসচিবের

আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। সেই কাজের সঙ্গে একইসঙ্গে চলবে একাধিক পুরসভায় আসন পুনর্বিন‌্যাসের কাজও। সেক্ষেত্রে পুরসভায় বর্তমানে যে ওয়ার্ড রয়েছে, সেই অনুযায়ীই জনগণনা হবে। শুক্রবার জনগণনা নিয়ে নবান্নে বিভিন্ন দপ্তরের সচিব, শীর্ষকর্তা এবং জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ‌্যসচিব মনোজ আগরওয়াল। ছিলেন সেন্সাসের ডিরেক্টর নিখিল পবল কল্যাণ। সেখান থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সিদ্ধান্ত হয়েছে, সেল্ফ এনুমারেশন বা নিজের থেকে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করার উপর জোর দেওয়ার। এর জন্য সরকারি স্তরে ব্যাপক প্রচার করা হবে। যাঁরা পারবেন না, জনগণনার কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে তুলবেন।

সূত্রের খবর, রাজ্যে জনগণনার কাজ যাতে নিয়ম মেনে মসৃণভাবে করা যায়, তার জন‌্য একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন নবান্নের বৈঠকে। সেখানে জানানো হয়েছে, হাউস ব্লক লিস্টিং-এর জন্য আপাতত পুরসভাগুলির পুরনো ওয়ার্ড নম্বর ধরেই জনগণনার কাজ চলবে। পুরসভায় আসন পুনর্বিন‌্যাসের জন‌্য জনগণনার কাজ ব‌্যহত হবে না। সিদ্ধান্ত হয়েছে, সেল্ফ এনুমারেশন বা নিজের থেকে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করার উপর জোর দেওয়ার। এর জন্য সরকারি স্তরে ব্যাপক প্রচার করা হবে। যাঁরা পারবেন না, জনগণনার কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে তুলবেন।

Advertisement

জনগণনা সম্পর্কে সচেতন করতে সেলিব্রিটি ও স্কুল, কলেজ, বিশ্ববিদ‌্যালয়ের পড়ুয়াদের আরও বেশি করে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ, এনুমারেটর এবং সুপারভাইজার হিসেবে যে সব শিক্ষকরা কাজ করবেন, তাঁদের নিজের কর্মস্থল এলাকায় ডিউটি দিতে হবে। যাতে তাঁরা দু’দিকই সামাল দিতে পারেন। বাড়িতে গিয়ে তথ‌্য সংগ্রহের সময় এনুমারেটরদের হেনস্তা হওয়ার আশঙ্কা থাকলে দেওয়া হবে পুলিশি সহায়তা। সঙ্গে সবসময়ে পুলিশ না থাকলেও কোনও সমস‌্যা হলে পুলিশ যাতে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারে, তার প্রস্তুতি রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.