চিনি থেকে শুরু করে তেল, রসুন। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর দামই সম্প্রতি বেড়েছে লাফিয়ে। এই পরিস্থিতির নেপথ্যে বেশ কিছু কারণ সরকারের নজরে এসেছে বলে সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূল্যবৃদ্ধি রুখতে তিনি বাজারে বাজারে নজরদারি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরদিনই কলকাতার বড় বড় বাজারগুলিতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কলকাতার বাজারে অভিযান চালাল ইবি-র প্রায় দশটি টিম। শুধু চিনি নয়, কোথাও কেউ অবৈধভাবে চাল, তেল মজুত করছে কি না, তাও খতিয়ে দেখেন ইবি আধিকারিকরা।
আরও পড়ুন:

মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপর সোমবার রাতেই লালবাজারের তরফে ইবির ১০টি টিম ঠিক করে দেওয়া হয় বাজার পরিদর্শনের জন্য। মঙ্গলবার সকাল থেকে টিমের সদস্যরা বেরিয়ে পড়েন। শিয়ালদহের কোলে মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার – সর্বত্র দোকানে দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা।
সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন চিনির দাম নিয়ন্ত্রণে আসবে। এনিয়ে সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বেআইনিভাবে চাল ও চিনি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “লিকেজ কোথায় আছে, পেয়ে গিয়েছি। আমরা ঠিক করে দেব। শক্তিশালী সরকার হয়েছে। এখানে অন্যায়ের সুযোগ হবে না।” ইথানল সংকটের জেরে গত ২০ দিনে ২০ টাকা দাম বেড়েছে প্রতি কেজি চিনির। যদিও কেন্দ্রের দাবি, এই মূল্যবৃদ্ধির নেপথ্যে ইথানলের কোনও ভূমিকা নেই। কিন্তু এতটা দাম বেড়ে যাওয়ায় আচমকা মধ্যবিত্তের রান্নাঘরে টান পড়েছে চিনির। এছাড়া চাল, তেল, রসুন, পিঁয়াজও রয়েছে সেই তালিকায়। সবমিলিয়ে এই দাম নিয়ন্ত্রণে না আনলে সমূহ বিপদ সবার ঘরে ঘরে। আর তা মাথায় রেখেই রাজ্য সরকারের প্রচেষ্টা।

মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপর সোমবার রাতেই লালবাজারের তরফে ইবির ১০টি টিম ঠিক করে দেওয়া হয় বাজার পরিদর্শনের জন্য। মঙ্গলবার সকাল থেকে টিমের সদস্যরা বেরিয়ে পড়েন। শিয়ালদহের কোলে মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার – সর্বত্র দোকানে দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। তবে শুধু কলকাতা নয়, জেলাতেও বাজারে বাজারে প্রশাসনিক কর্তাদের অভিযান চলেছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাছের বাজার থেকে শুরু করে হোটেলগুলিতেও হানা দেওয়া হয়। অবৈধভাবে মজুতের পাশাপাশি খাদ্য সুরক্ষাও খতিয়ে দেখা হয় সেখানে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?
-
গোবিন্দার পরকীয়া চর্চার মাঝেই বিয়ের পিড়িতে ছেলে যশবর্ধন! পাত্রী কে?
-
দু’দফায় বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, তবু ‘উদাসীন’ বহু এলপিজি গ্রাহক
-
এবার আর্থিক নিষেধাজ্ঞায় ইরানকে ভাতে মারার হুমকি আমেরিকার, পালটা হুঁশিয়ারি তেহরানের
-
মমতার ‘ঘরে’ ফিরলেন কাশেম সিদ্দিকী, ‘কালীঘাটেই তো ছিলেন’, বললেন ঋতব্রত