কলহার মুখোপাধ্যায়: মেডিক্যালে পড়ুয়া ভর্তির আন্তঃরাজ্য প্রতারণা চক্র ফাঁস হল। সল্টলেকের বাসিন্দা এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সন্দীপ রাজ বিহারের মুজফ্ফরপুর এলাকার বাসিন্দা।
[কংগ্রেসকে ভোট দিয়ে হাত খুইয়েছিলেন ১৪ গ্রামবাসী, কাদুয়ার ভরসা এখন তৃণমূল]
পুলিশ জানিয়েছে, বছর দুই আগে ওই ছাত্রী একটি দৈনিক সংবাদপত্রে মেডিক্যালে ভর্তিতে সহায়তা বিষয়ক একটি সংস্থার বিজ্ঞাপন দেখেন। সেখানে দেওয়া মোবাইল নম্বরে ফোনও করেন তিনি। সেখানে সন্দীপ রাজই তাঁকে পদবি বদলে সন্দীপ জয়সওয়াল দাবি করে কথা বলে। ছাত্রীকে সে জানায়, অর্থের বিনিময়ে তাঁকে তারা শহরের নামী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাইয়ে দেবে। এর পর ধাপে ধাপে ওই ছাত্রীর থেকে টাকা নেয় ওই ভুয়ো সংস্থা। এভাবে গত দু’বছর ধরে প্রায় ৩৬ লক্ষ টাকা তাঁর কাছ থেকে হাতায় তারা। কিন্তু তার পরও মেডিক্যালে ভর্তির কোনওরকম ব্যবস্থা না করায় ওই ছাত্রীর সন্দেহ হয়। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। কারণ হিসাবে তিনি জানান, যেহেতু ওই বিজ্ঞাপন একটি সংবাদপত্রে দেখেছিলেন, তাই সেইমতো সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন।
ছাত্রীর অভিযোগ আসার পর থেকেই পুলিশ ঘটনার তদন্তে নামে। অভিযোগের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মূল অভিযুক্ত। পুলিশ সম্প্রতি সন্দীপের খোঁজ পায়। বৃহস্পতিবার রাতে চিনার পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা, মোবাইল ও একটি গাড়ি আটক করা হয়। তার ব্যাংকের বিভিন্ন নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
[সিপিএমের হার্মাদরাই আজ বিজেপির ওস্তাদ, মুখ্যমন্ত্রীর কথাই অভিষেকের মুখে]
সর্বশেষ খবর
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?