Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Arjun Singh

৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?

পুজোর মুখে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই করুণ ছবিই সামনে আনলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৯:১০

link
টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৯:১০

options
link
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’? zoom
পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।
Advertisement

খাতায় কলমে বাস আছে। কিন্তু রাস্তায় নামানোর উপায় নেই! প্রায় ৭০০টি সরকারি বাস ‘কনডেমড’—অর্থাৎ চলাচলের জন্য আর উপযুক্ত নয়, ব্যবহারের অযোগ্য ঘোষিত হয়ে বাতিলের অপেক্ষায়। তার উপর চালক-কন্ডাক্টরের আকাল। পুজোর মুখে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই করুণ ছবিই সামনে আনলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। পুজোর আগে মহিলাদের জন্য প্রস্তাবিত ‘পিঙ্ক কার্ড’ নিয়েও এদিন স্পষ্ট বার্তা দেন মন্ত্রী। তিনি জানিয়ে দেন, পুজোর আগে কোনও ভাবেই পিঙ্ক কার্ড চালু করা যাবে না।

রবিবার বাঁকুড়ার ছাতনায় দলীয় সভায় যোগ দিতে এসে মন্ত্রীর দাবি, দুই রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মিলিয়ে প্রায় ৭০০টি বাস কনডেমড হয়ে গিয়েছে। অর্থাৎ সরকারি খাতায় বাস থাকলেও যাত্রী নিয়ে রাস্তায় ছুটতে পারছে না সেগুলির বড় অংশ। ফলে কাগজে বহর, বাস্তবে বাসের হাহাকার! দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষেত্রেও সমস্যা প্রকট। এক দিকে পুরনো হয়ে যাওয়া বাস, অন্যদিকে পর্যাপ্ত চালক ও কন্ডাক্টরের অভাব। ফলে ডিপোয় বাস থাকলেও প্রয়োজনমতো রুটে নামানো যাচ্ছে না। যাত্রীদের অভিযোগ, বহু রুটে সরকারি বাসের সংখ্যা কমেছে, অনিয়মিত হয়েছে পরিষেবা। পুজোর মরসুমে সেই সঙ্কট আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ছবিও একই। পুরনো বাসের চাপ, রক্ষণাবেক্ষণের সমস্যা এবং কর্মী-সঙ্কটে পরিষেবা সচল রাখাই কঠিন হয়ে পড়ছে। এক সময় যে সরকারি বাস ছিল সাধারণ মানুষের ভরসা, সেই ব্যবস্থাতেই এখন বাস চালানোর লোক নেই। আর যে বাস আছে তার একাংশ রাস্তায় নামার উপযুক্ত নয়। সমস্যা মেটাতে চালক ও কন্ডাক্টর নিয়োগের আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার বিকল্প বাস কোথায়?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.