অর্ণব আইচ: খাস কলকাতা থেকে জাল নোট চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ৷ধৃতের কাছে ৫ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছে৷এদিকে আবার চিৎপুরে গাঁজা-সহ ধরা পড়েছে আরও দুজন৷

শুধু বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতেই নয়, এ শহরেও চলছে জাল নোটের কারবার! নারকেলডাঙা থেকে ধরা পড়ল জাল নোটচক্রের দুই পাণ্ডা৷ধৃতদের কাছ থেকে ১০ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করল এটিএফ৷গোপনসূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে নারকেলডাঙা মেন থেকে গোলাম রব্বানি ও আলামিন শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ যে দশ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে, তার সবকটি ২ হাজার টাকার নোট৷মাসখানেক আগে শহরের প্রাণকেন্দ্র চাঁদনি চকে এসটিএফের গোপন অভিযানে ধরা পড়েছিল এক যুবক৷তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছিল৷জানা গিয়েছে, চাঁদনি চকের একটি দোকান জিনিস কিনতে গিয়েছিল সে৷তাঁর দেওয়া নোটগুলি দেখে সন্দেহ হয় দোকান মালিকের৷পুলিশে খবর দেন তিনি৷ এদিকে, সোমবার উত্তর কলকাতা চিৎপুরেও অভিযান চালিয়েছে এসটিএফ৷প্রায় পাঁচশো কেজি গাঁজা-সহ গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে৷একটি বারো চাকার লরি ও ভোটার কার্ড, প্যান কার্ড-সহ বেশ কয়েকটি নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷
[এবার বাড়িতে জল জমলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা!
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’