রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী-সহ কয়েকজন নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো, ব্যক্তিগত বিষয়ে দলের হোয়াটসঅ্যাপে আলোচনা ও হেনস্তার অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে সমস্যা সমাধান ও তনুজা চক্রবর্তীকে (Tanuja Chakraborty) পদ থেকে সরানোর আরজি জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠালেন অভিযোগকারী অদিতি মৈত্র। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
তনুজা চক্রবর্তী-সহ বিজেপি (BJP) মহিলা মোর্চার বেশ কয়েকজনের সঙ্গে বহুদিন ধরেই সমস্যা ছিল অভিযোগকারী অদিতি মৈত্রের। ১৯ এপ্রিল এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) চিঠি পাঠিয়েছিলেন রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অদিতি। তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে মানসিক প্রতারণার অভিযোগ করেছিলেন তিনি। ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সেই ঘটনার পর প্রায় বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল দলের তরফে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ হয়নি। এরপরই ফের তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সুকান্ত মজুমদারকে চিঠি পাঠালেন অদিতি।
[আরও পড়ুন: ভাটপাড়ার পর জগদ্দল, কাজে যাওয়ার পথে যুবককে গুলি করে খুন, তীব্র উত্তেজনা এলাকায়]

দ্বিতীয় চিঠিতে অদিতি লিখেছেন, “তনুজা চক্রবর্তীরা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত জীবন, পরিবার নিয়ে প্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা করছেন। সংগঠনের কাজ থেকে আগেই আমাকে দূরে সরিয়ে রেখেছিল। এবার সম্মান নিয়ে খেলা শুরু করেছেন। এভাবে কাজ করা অসম্ভব। এবার আমি ও আমার পরিবার তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরিকল্পনা করছি।” তনুজাদেবী ও তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ করেছেন অদিতি। তনুজাকে পদ থেকে অপসারণের দাবিও জানিয়েছেন তিনি। দল যাতে অবিলম্বে পদক্ষেপ করে, সেই আবেদনই বারবার করেছেন অদিতিদেবী। এবিষয়ে যোগাযোগ করা হলে অদিতিদেবী জানিয়েছে, দলের অভ্যন্তরে সমস্যা হয়েছে। তবে এবিষয়ে প্রকাশ্যে তিনি কিছু বলবেন না।
[আরও পড়ুন: বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জের, বৃষ্টিতে ভাসতে পারে বাংলাও, জানাল হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী