Mamata Banerjee

‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর

সম্প্রতি রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশ থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় শিলিগুড়ি-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। তারই মাঝে ফের বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৬:৫৬

options
link
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর
মমতার বিরুদ্ধে এফআইআর। ফাইল ছবি

সাঁড়াশি চাপে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁর বিরুদ্ধে উঠল ধর্মীয় উসকানির অভিযোগ। আর সেই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে। সম্প্রতি রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশ থেকেও বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় শিলিগুড়ি-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। তারই মাঝে ফের বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্যটি হল, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।”

ঠিক কী বলেছিলেন মমতা? বিধানসভা নির্বাচনের আবহে জনসভার মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” তাঁর এই মন্তব্যে নানা মহলে ওঠে সমালোচনার ঝড়। কীভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করতে পারেন, স্বাভাবিকভাবে উঠতে থাকে সে প্রশ্ন।

Advertisement

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জনৈক ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১), ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, সম্প্রতি রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরেও ওঠে বিতর্কের ঝড়। শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার ধর্মীয় উসকানিমূলক মন্তব্যেও এফআইআর দায়ের হল। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ক্রমশ চাপ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.