সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। চাঁদনি চকের বহুতলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। চলছে আগুন নেভানোর কাজ।
Advertisement
শনিবার ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৩৫ মিনিট হবে। সেই সময় চাঁদনি চক মার্কেট কমপ্লেক্স এলাকার একটি বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
Advertisement
[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে ঊনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]
ধোঁয়া বেশি থাকায় মাস্ক পরে ওই বহুতলে ঢোকেন দমকল কর্মীরা। ভিতরে ঢোকেন দুজন। শুরু হয় আগুনের উৎস খোঁজার কাজ। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে, বহুতলে আগুন লাগায় আতঙ্কিত আবাসিকরা। চলছে বহুতল ফাঁকা করার কাজ।
দেখুন ভিডিও:
Advertisement
[আরও পড়ুন: কলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ যাত্রীদের, মৃত ১]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?