শান্তনু কর, জলপাইগুড়ি: ষাটোর্ধ্ব বৃদ্ধের সঙ্গে উনিশের তরুণীর ‘পরকীয়া’! অসমবয়সি সম্পর্ক মানেনি পরিবার। অভিমানে আত্মহত্যার পথ বেছে নিল যুগল। বাড়ির উঠোনে থাকা সুপারি গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে নেমেছে শোকের ছায়া।
জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলা পাড়া এলাকার বাসিন্দা বছর পঁয়ষট্টির অতুল রায়। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুল্টি রায়। ঊনিশ বছর বয়সি তিনি। বেশ কয়েকদিন ধরে বৃদ্ধর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। মাত্র কিছুদিনেই দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। পরিবারের অমতে অন্যত্র পালিয়েও যায় তারা। দুদিন নিখোঁজ ছিল তারা।
[আরও পড়ুন: ফের নিম্নচাপ, ভাইফোঁটায় বৃষ্টিতে ভাসবে বাংলা?]
এর পর শনিবার সকালে অতুল রায়ের বাড়ির উঠোনের সুপারি গাছে নজর পড়ে বৃদ্ধের ছেলের। তিনি দেখেন গলায় দড়ির ফাঁস দিয়ে সুপারি গাছ থেকে ঝুলছেন অতুল এবং বুল্টি। দুঃসংবাদ নিমেষই ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সম্পর্ক পরিবারের কেউ না মানায় আত্মহত্যা বলেই মনে করছেন সকলে। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘বিধায়ক বলে নয়, আমার সম্পত্তি বাবারই’, টানা ৫৩ ঘণ্টা আয়কর তল্লাশির পর হুঙ্কার তন্ময়ের]
সর্বশেষ খবর
-
মোদির হাতে পৌঁছনোর আগেই গলে জল ‘ইন্ডিয়া গেট’! ছবি পোস্ট করে বেলজিয়াম বলল ‘নেক্সট টাইম’
-
নির্বাচনের আর দিন ২০ বাকি, তার আগে ‘ক্যাভিয়েট’ বিতর্কে বিদ্ধ সিএবি
-
নেহরু-গান্ধীদের পাশেই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ! অবশেষে ছাড়পত্র কেন্দ্রীয় সংস্থার
-
এলটিটিইর কফিনে পেরেক পুঁতেছিলেন, এবার গ্রেপ্তার শ্রীলঙ্কার সেই প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে
-
‘বাদ দেওয়ার অজুহাত খুঁজছিল…’, কোহলির জন্যই কেরিয়ার শেষ? বিস্ফোরক উত্তর রায়নার