সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চিৎপুর লকগেট এলাকায়৷ শনিবার সকালে আগুন লাগে সেখানকার একটি কাপড়ের গুদামে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন৷ প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা৷
[সরষের মধ্যেই ভূত! ২৫ লক্ষ টাকার জালিয়াতিতে এবার ধৃত ব্যাংককর্মী ]
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে৷ এবং দমকল আসার অপেক্ষায় না থেকে প্রাথমিক স্তরে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এরপর ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়৷ বর্তমানে কাজ করছে ১৫টি দমকল ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় এখনও আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা৷ কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে অসুবিধা হচ্ছে বলে দমকল সূত্রে খবর৷
[বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর, ধরনা প্রত্যাহার শিলিগুড়ির অশোকের]
সূত্রের খবর, আগুনের উৎস সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷ কীভাবে আগুন লাগল, তা নিয়েও ধন্দে রয়েছেন দমকল কর্মীরা৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তাঁদের অনুমান৷ জানা গিয়েছে, চিৎপুর লকগেট এলাকা ঘিঞ্জি হওয়ায় প্রথমে দমকলের প্রবেশ করতে অসুবিধা হচ্ছিল৷ সেকারণে প্রথমে বাধাপ্রাপ্ত হয় আগুন নেভানোর কাজ৷ কিন্তু পরে স্থানীয়দের সাহায্যে, কাজ অনেকটা সহজ হয়৷ পকেট ফায়ার থাকায়, এখনও আগুন নেভানোর কাজ চলছে বলে সূত্রের খবর৷
সর্বশেষ খবর
-
লক্ষাধিক টাকার ব্যাট চুরি! ‘মোদি-যোগীর কাছে অভিযোগ করব’, ‘হুমকি’ তারকা ক্রিকেটারের
-
ইরানি নৌকায় ৩০০০ কোটির মাদক পাচার! গুজরাট উপকূলে গ্রেপ্তার ৫ পাকিস্তানি
-
খাম নিয়ে নওশাদদের মামলা খারিজ! ‘ভোট প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করতে চায় না’, বললেন বিচারপতি
-
সীমান্তে মাইন বিস্ফোরণে জখম দক্ষিণ কোরিয়ার ৩ সেনা! দায় এড়িয়ে পালটা হুঁশিয়ারি কিমের বোনের
-
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচারে যাওয়ার আগেই আটক লেখক মানস ফকির, সুকৃতি রঞ্জন! তীব্র প্রতিবাদে বিধান ভবন