সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ পার্ক স্ট্রিটের পর এবার বড়বাজার৷ ফের শহরে অগ্নিকাণ্ড৷ বুধবার সাতসকালে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল পতুর্গিজ চার্চ স্ট্রিটে৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট দমকলকর্মী৷ চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
[ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]
জানা যাচ্ছে, সকাল দশটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চ স্ট্রিটের একটি রাসায়নিক গুদামে আগুন লেগে যায়৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায়৷ এলাকাটি ঘিঞ্জি হওয়া আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট দমকলকর্মী৷ তাদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷
[ মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার ]
এরআগে মঙ্গলবারই অফিস টাইমে কোহিনূর বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে ঘটনায় আতঙ্ক ছড়িযেছিল পার্কস্ট্রিটে৷ দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
[ সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী ]
সর্বশেষ খবর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা
-
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?