সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকুরিয়া স্টেশনের পাশে সেলিমপুরে রেললাইন লাগোয়া বসতিতে বিধ্বংসী আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন। আগুন পুড়ে ছাই বসতির বেশ কয়েকটি ঘর। দাহ্য পদার্থ মজুত থাকায় ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়ায় বলে জানান দমকল কর্মীরা। বসতি লাগোয়া বাকি বাড়ির জানলা বন্ধ রাখার নির্দেশ দেন দমকল কর্মীরা।
Advertisement
[আরও পড়ুন:পরিবহণেও করোনা সতর্কতা, সরকারি বাস ডিপোয় জীবাণুমুক্ত প্রক্রিয়া শুরু]
স্থানীয়রা জানান, “হঠাৎই বসতির একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন তারা। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় তা দ্রুত ছড়িয়ে যেতে শুরু করে।” শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের। ঘটনার জেরে ব্যহত শিয়ালদহ ঢাকুরিয়া ট্রেন চলাচল। সমস্য়ায় পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা।
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?
-
ফিল্মি কেরিয়ারে ভাঁটা! ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন, অনুপের খোঁচা, ‘দর্শক আমাকেই…’
-
‘সুশান্তের কাছে গোপন তথ্য ছিল’, রিয়া ক্লিন চিট পাওয়ার পর ফের বিস্ফোরক বোন শ্বেতা
-
লাল-সন্ত্রাস অতীত, বন্দুক ফেলে র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদীরা, ভিডিও ভাইরাল