পুজোর মুখে সুখবর, রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ ফ্লিপকার্টের

প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ১৯:০৫

options
link
পুজোর মুখে সুখবর, রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ ফ্লিপকার্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে ফের সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। মঙ্গলবারই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পুজোর মুখে হলদিয়ায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে চ্যাটার্জি গ্রুপ। তার পরদিনই এল নয়া ঘোষণা। শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। 

Advertisement

[পুজোর মুখে রাজ্যে বিনিয়োগ, হলদিয়ায় নতুন কারখানা গড়ছে চ্যাটার্জি গোষ্ঠী]

শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে। হরিণঘাটায়  সাড়ে ৩৫০ একর জমি  শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার । সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি, এই হাবটি তৈরি হয়ে গেলে গোটা রাজ্যে মোট ১৮ হাজার ৩১০ জনের কর্মসংস্থান হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দেবীপক্ষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বাড়ল সরকারি কর্মীদের ছুটি]

ফ্লিপকার্টের  প্রস্তাবটি শুধু রাজ্য মন্ত্রিসভায় পাশ হলেই শুরু হয়ে যাবে বিনিয়োগের প্রক্রিয়া। আগামী একমাসের মধ্যেই জমি হস্তান্তরের কাজও শুরু হয়ে যাবে। ৩ মাসের মধ্যে শুরু হয়ে যাবে কাজ। ই-কমার্স সংস্থাটির দাবি, দেড় বছরের মধ্যে শেষ হয়ে যাবে লজিস্টিক হাব তৈরির কাজ। রাজ্যে বিনিয়োগ আনতে ক্ষমতায় আসার পর থেকেই পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিনের। পুজোর মুখো জোড়া বিনিয়োগের খবরে তাই বেশ খানিকটা স্বস্তিতে রাজ্য সরকার। বেশ কিছুদিন ধরেই রাজ্যে বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্লিপকার্টের এই বিনিয়োগ প্রস্তাব তারই সাফল্য বলে মনে করা হচ্ছে। 

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.