সন্দীপ চক্রবর্তী: পুজোর মুখে সুখবর৷ হলদিয়া শিল্পাঞ্চলে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যাটার্জি গোষ্ঠী৷ মঙ্গলবার নবান্নে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কারখানার জন্য জমি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়ে গিয়েছে৷ ডিসেম্বর থেকে শুরু হবে প্রকল্পের কাজ৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হলদিয়ায় চ্যাটার্জি গোষ্ঠীর নয়া কারখানায় এক হাজার মানুষের কর্মসংস্থান হবে৷
[ পুজো অনুদানে স্থগিতাদেশ বহাল হাই কোর্টের, হলফনামা পেশ রাজ্যের]
এ রাজ্যে বিনিয়োগ আনতে অক্লান্ত পরিশ্রম করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমুল জমানা এ রাজ্যে যেমন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চালু হয়েছে, তেমনি বিনিয়োগ টানতে নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ দিন কয়েক আগেই ইউরোপ সফর থেকে ফিরলেন তিনি৷ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পপতি ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ এ রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ইটালি, জার্মানির মতো দেশের শিল্পপতিরা৷ এদিকে হলদিয়া শিল্পাঞ্চলেও ফের নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী চ্যাটার্জি গোষ্ঠী৷ পুর ও নগরোয়ন্ন দপ্তর মারফত জমি চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি৷ সিদ্ধান্ত হয়েছে, হলদিয়ায় চ্যাটার্জি গোষ্ঠীকে প্রায় ৯৯ একর জমি দেবে হলদিয়া উন্নয়ন পর্ষদ৷ সেই জমিতে গড় উঠবে কারখানা৷
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদেরও চেয়ারম্যান৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রস্তাবিত প্রকল্প প্রজেক্ট রিপোর্ট ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদে জমা পড়ে গিয়েছে৷ ডিসেম্বর থেকে কাজও শুরু হবে৷ হলদিয়ায় এই প্রকল্পের এক হাজার মানুষের কর্মসংস্থান হবে৷
[ ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের, পুজোয় বোনাস পাচ্ছেন বাগরির কর্মীরা]
সর্বশেষ খবর
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর
-
বিয়েবাড়িতে সিল্কের শাড়িতে তেল পড়ে একাক্কার? এই টিপস জানলে বাড়িতেই দাগ হবে সাফ