আর জি কর মামলার (RG Kar Case) ফাইল খোলার পর প্রথম গ্রেপ্তার। এবার পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। আর জি কর কাণ্ডের পর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, সেই অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের সই ছাড়াই দেহ সৎকার করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় নির্মলের নাম। আর তার কিছুদিনের মধ্যেই নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
৯ আগস্ট আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, দ্রুত অভয়ার দেহ সৎকার করে প্রমাণ লোপাট করা হয়েছিল। পরিবারের থেকে ক্রিমেশনের খরচও নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের সই ছাড়াই সৎকার করা হয় দেহ। এই ঘটনায় শুভেন্দুর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। গত সোমবার খড়দা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই মামলাতেই তড়িঘড়ি পদক্ষেপ করল পুলিশ। আজ, বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৃহস্পতিবার রাতে বা আগামিকাল সকালে রাজ্যে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। আর জি কর কাণ্ডের পাশাপাশি লটারিকাণ্ডেও অভিযুক্ত নির্মল ঘোষ। তাঁর গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, আর জি কাণ্ডে কোনও দোষীকে ছাড়া হবে না। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ নির্মল প্রসঙ্গে বলেন, “সমস্ত পাপের মূলে উনি ছিলেন। নতুন করে তদন্ত চলছে। একে একে সবাই গ্রেপ্তার হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে