Raju Naskar

গ্রেপ্তার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের শাগরেদ, অস্ত্র আইনে ধৃত ৪

ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিক। এরা প্রত্যেকই বেলেঘাটা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৩:৪৩

options
link
গ্রেপ্তার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের শাগরেদ, অস্ত্র আইনে ধৃত ৪
প্রতীকী ছবি।

গ্রেপ্তার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের চার সঙ্গী। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করেছে গুন্ডাদমন শাখার পুলিশ। শ্যামপুকুর থানায় অস্ত্র আইনের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে তাদের অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিক। এরা প্রত্যেকই বেলেঘাটা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৫(১)(এ) ও ২৯ ধারায় রয়েছে অর্থাৎ বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র মজুত তা বিক্রির চেষ্টা -সহ একাধিক অভিযোগ রয়েছে। তাতেই গ্রেপ্তার হয়েছে এরা।

Advertisement

উল্লেখ্য, বেলেঘাটার ত্রাস রাজু নস্কর স্থানীয় স্তরের তৃণমূল নেতা বলে পরিচিত। তিনি প্রমোটার হিসাবে কাজ করেন বলে জানা গিয়েছে। তার সঙ্গে প্রভাবশালী তৃণমূল নেতার যোগ সূত্র রয়েছে বলে জানা যায়। এই রাজুকে লালবাজারের গুন্ডাদমন শাখা ও বেলেঘাটার পুলিশ গ্রেপ্তার করে। বলে রাখা ভালো, গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। সেই সময় রাজুকে গ্রেপ্তার করা হয়। তার তৈরি করা আবাসনগুলি বেআইনি বলেও অভিযোগ ওঠে। তার নির্মীয়মাণ বহুতলে চলে বুলডোজারও। পরে তিনি জামিন পেয়ে যান। সরকার বদলের পর থেকে তিনি গায়েব। এবার গ্রেপ্তার হল তার চার শাগরেদ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.