Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Howrah

হাওড়ায় ফের শুটআউট, স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি! গয়না লুট দুষ্কৃতীদের

ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১২:৪৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১২:৪৪

options
link
হাওড়ায় ফের শুটআউট, স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি! গয়না লুট দুষ্কৃতীদের zoom
প্রতীকী ছবি।

হাওড়ায় ফের চলল গুলি! এবার স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর থেকে সোনা, রুপোর গয়না-সহ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়েছে বলে অভিযোগ।  শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে সোনার দোকান রয়েছে ব্যবসায়ী চন্দন কাঁড়ারের। প্রতিদিনের মতো শনিবার রাতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ সেই সময়, তিনটি বাইকে চেপে মোট ৬ দুষ্কৃতী হামলা চালায়। ৫ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। লাগে ব্যবসায়ীর বাইকে। এরপরই দুষ্কৃতীরা চন্দনবাবুর হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, ব্যাগে ৭ থেকে ৮ কেজি রুপোর গয়না। ১০০-১৫০ গ্রাম সোনার গয়না ও নগদ ৬০ হাজার টাকা ছিল। ব্যবসায়ী জানান, “শনিবার রাতে দোকান বন্ধ করার সময় আচমকা ৫ থেকে ৬ জন দুষ্কৃতী এসে দু’টো ব্যাগ ছিনিয়ে নেয়। এক দুষ্কৃতীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ওই দুষ্কৃতী আমাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও তা বাইকে গিয়ে লাগে। ওরা সব নিয়ে গিয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে রানিহাট এলাকায় এই রকম কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। চন্দনবাবু তো বটেই আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীরা কোন পথে পালিয়েছেন, রেইকি করে হামলা চালানো হয়েছে কি না, সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.