পুরুলিয়া ছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামি দুই-তিনদিনে ওই জেলাতেও পৌঁছে যাবে বর্ষা। তবে এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণে! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা-সহ বাকি জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে।অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কিন্তু গরম ও অস্বস্তি চলবে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা, মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস।
আরও পড়ুন:
কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস। তবে প্রতিদিন ঝড়-বৃষ্টি হবে এমনটা নয়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি।
অন্যদিকে, উত্তরবঙ্গজুড়ে ছড়িয়েছে মৌসুমি বায়ু। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের
-
সুরক্ষা সরঞ্জাম ছাড়া পাহাড় চড়ার নেশাই কাল! আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে মৃত্যু ‘স্পাইডার-ম্যানের’
-
রাহুলের রহস্যমৃত্যুর তদন্তে এবার সিআইডি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পর্যটকদের জন্য সুখবর, এবার দিঘায় আর দিতে হবে না বাড়তি টাকা, ঘোষণা শুভেন্দুর