সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ৷ ইসকন কর্তৃপক্ষ তাপস বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে শ্রীঘরে ঠাঁই অভিযুক্তের৷
[বছরের শুরুতেই শহরে খুন, এন্টালিতে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ]
মায়াপুরের ইসকন মন্দিরে সারা বছরই প্রায় বহু পর্যটক আসেন৷ সেরকমই ২০১৪ সালের ১৫ মার্চ এক ব্যক্তি ওই মন্দিরে বেড়াতে আসে৷ তার পরের বছর আবারও ইসকনে আসে সে৷ দিনটা ছিল ১২ ফেব্রুয়ারি৷ মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই পর্যটক জানায় তার নাম তাপস বন্দ্যোপাধ্যায়৷ নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সচিব বলে পরিচয় দেয় সে৷ শুধু তাই নয়, সে জানায়, খুব শীঘ্রই নদিয়ার জেলাশাসক হওয়ার কথা রয়েছে তার৷ মন্দির কর্তৃপক্ষ তা বিশ্বাস করে নেয়৷ মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দেওয়ায় মন্দির কর্তৃপক্ষ তাকে বেশ কিছু সুযোগ-সুবিধাও দেয়৷ পরিচয় বদল করে সরকারি আমলা হিসাবে সুযোগ সুবিধার পাশাপাশি সে আর্থিক প্রতারণা করে বলেও অভিযোগ৷
[অগ্নিকাণ্ডে পদক্ষেপ, দুই মোটরম্যানের মেট্রো চালানোয় নিষেধাজ্ঞা রেলের]
বেশ কিছু পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পর ফেরার হয়ে যায় তাপস৷ তাতেই সন্দেহ হয় ইসকন কর্তৃপক্ষের৷ তড়িঘড়ি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন তরুণ গৌরহরি দাস নামে ইসকন মন্দিরের এক সদস্য৷ গুরুত্ব বুঝে ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি৷ তাঁর অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সিআইডি অভিযুক্ত তাপস বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০, ৪০৬ ও ৪১৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ কেন মিথ্যে পরিচয় দিয়ে প্রতারণার জন্য ইসকন মন্দিরকে বেছে নিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা