Galiff Street Pet Market

গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন

রবিবার সকাল থেকে হাটে নজরদারি কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৮:৫২

options
link
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
প্রতীকী ছবি।

হাতিবাগানের গ্যালিফ স্ট্রিট (Galiff Street)। রবিবার ভোর রাত থেকেই যে রাস্তা দখল করে ফেলে কাতারে কাতারে পশু-পাখিরা। মাছ-গাছ। আরও কত কী। তবে এই পোষ্য বাজারে (Pet Market) সমস্ত ধরনের বেআইনি পাখি-মাছ-কুকুর ছানা সহ অন্য পোষ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। রবিবার থেকেই সেই নির্দেশ কার্যকর করতে ময়দানে কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকরা।

Advertisement

গত বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশনু বেঞ্চ নির্দেশ দেয়, হাটে সংরক্ষিত বণ্যপ্রাণী বা পাখি বিক্রি করা যাবে না। সেই নির্দেশ মেনেই রবিবার সকাল হতেই কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকরা ওই বাজারে পরিদর্শনে যান। বাজার এলাকার বিভিন্ন জায়গায় সেই সংক্রান্ত ব্যানার দেওয়া হয়েছে। কোর্টের নির্দেশানুসারে, হাটের প্রত্যেক সদস্যদের জন্য কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাটের ব্যবসায়ী সমিতির এক সদস্য জানিয়েছেন, “আমরা প্রায় ৭০০ জন এখানে ব্যবসা করি। সরকারের নির্দেশেই এখানে বসি। এখন পুলিশ বলছে ট্রেড লাইসেন্স যতদিন না হচ্ছে, ততদিন হাটে বসা যাবে না। অনেকেরই ট্রেড লাইসেন্স নেই। তাদের এখন কী হবে, আমরা আদালতের রায় মেনেই এগোচ্ছি।” সকাল থেকে ‘বাগবাজার সখের হাট ওয়েল ফেয়ার’ সমিতির তরফে বেআইনি বিক্রি-বাটা রুখতে মাইকিং করা হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.