সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল৷ ৪৯৫ নম্বর পেয়ে সম্ভাব্য প্রথম কলকাতার পঞ্চসায়র শিক্ষায়তনের স্বাগতম হালদার৷ ৪৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার জেনকিন্স স্কুলের নভোনীল দেব, জলপাইগুড়ির সঞ্জয় সরকার ও দক্ষিণ দিনাজপুরের স্বর্ণাভ নন্দী৷ সম্ভাব্য তৃতীয় ও মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলের নীলাঞ্জনা সাহা৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০৷
বিস্তারিত ফল জানা যাবে ওয়েবসাইট, এসএমএস, ইউএসএসডি ও মোবাইল অ্যাপের মাধ্যমে৷
ওয়েবসাইটগুলি হল–
http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm
www.results.westbengaleducation.net
ফল জানা যাবে এসএমএস মারফতও৷ এক্ষেত্রে মোবাইলে WB12 লিখে রোল নম্বর টাইপ করে ৫৮৮৮৮৭১১, ৫৮৮৮৮,৫২০৭০, ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে এসএমএস করলে জানা যাবে ফল৷
এছাড়াও *৫৮৮# ইউএসএসডি কোড এবং http://bit.ly/1nenezx মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে৷
এবছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলেছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত৷ পরীক্ষায় বসে মোট ৭,৭৯,৪৫৩ জন পড়ুয়া৷ পাসের হার এবছর ১.২৭% বেড়ে হয়েছে ৮৩.৬৫%৷ পাস করেছে ৬,৩৩,৯৩০ জন ছাত্রছাত্রী৷ পূর্ব মেদিনীপুরে পাসের হার সবচেয়ে বেশি৷ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বেলা দশটা নাগাদ ফলপ্রকাশ করেন৷ ২০১৭ উচ্চমাধ্যমিক শুরু ১৫ মার্চ থেকে, চলবে ২৯ মার্চ পর্যন্ত৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের