পায়ের চেটোয় লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, দমদম বিমানবন্দরে ধৃত ১

খুঁড়িয়ে হাঁটতে গিয়েই বিপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৮, ০৯:১২

options
link
পায়ের চেটোয় লুকিয়ে সোনা পাচারের চেষ্টা,  দমদম বিমানবন্দরে ধৃত ১

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: পায়ের চেটোতে সেলোটেপ দিয়ে আটকানো সোনা। জুতো-মোজার আড়ালে দিব্যি লুকনো অবস্থায় ছিল। তবে নিরাপত্তারক্ষীদের শ্যেনদৃষ্টি এড়ানো সম্ভব হয়নি। বিমানবন্দর থেকে লুকিয়ে পাচার করার আগেই ধরা পড়ল ১ ব্যক্তি। প্রায় ৬০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল দমদম বিমানবন্দরের শুল্ক বিভাগ।

Advertisement

[দাদার পাড়ায় বিশ্বকাপ ফ্লেভার! বেহালা চৌরাস্তা এখন হলুদ-সবুজ]

শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার ব্যাংকক থেকে স্পাইস জেটের বিমানে চেপে দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নামে ওই ব্যক্তি। সঙ্গে থাকা ব্যাগেজ পরীক্ষা করে সন্দেহজনক কিছু না মেলায় প্রাথমিকভাবে দেহ তল্লাশি করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই ব্যক্তি একটু খুঁড়িয়ে হাঁটছিল। চলনে অস্বাভাবিকতা লক্ষ্য করে তাঁকে ফের আর একবার জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেন শুল্ক বিভাগের আধিকারিকরা। জেরা চলাকালীন পায়ের জুতো খুলতে বলা হলে প্রথমে রাজি হননি তিনি। তবে শেষ পর্যন্ত জেরার মুখে ভেঙে পড়ে সোনা আনার কথা স্বীকার করে নেয়। জুতো-মোজা খুলতে সোনার অস্তিত্ব টের পান আধিকারিকরা। ২৪ ক্যারেটের দু’টি সোনার বার সাদা কাগজে মুড়ে পায়ের চেটোর সঙ্গে সেলোটেপ দিয়ে আটকে রেখেছিলেন তিনি। সোনার বার দু’টির ওজন ১ কেজি ৮০০ গ্রামের একটু বেশি। বাজারমূল্যে দাম আনুমানিক ৫৮ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা। পশ্চিম মেদিনীপুরে যাচ্ছিল ওই ব্যক্তি। সেখানে সে কাকে সোনা হস্তান্তর করত তা জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দুর্যোগে সারচার্জ নিতে পারবে না ‘অ্যাপ ক্যাব’, আসছে নয়া আইন]

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.