সুব্রত বিশ্বাস: যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতে একাধিক উন্নয়নের প্রয়োজনে হাওড়া স্টেশনের সামনে থেকে হকার উচ্ছেদ জরুরি। বারবার নোটিস দিয়েও হকারদের সচেতন করা যায়নি। তাই এবার বল প্রয়োগ করে হকার সরাবে রেল।
রবিবার গভীর রাতে এই উচ্ছেদের জন্য রেল পুলিশের সহযোগিতা চেয়েছে রেল। পাশাপাশি ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে আরপিএফ বাহিনী এনে রণকৌশল সাজানোর কাজ শুরু করেছে রেল। ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, পুরনো স্টেশনের সামনে ট্যক্সি স্ট্যান্ড ও স্টেশনের যাতায়াতের রাস্তা ও গাড়ি চলাচলের জন্য দু’টি লেন রয়েছে। যাত্রীদের চলাচলের রাস্তার উপরে শতাধিক ডালাপসরা সাজিয়ে হকাররা বসে থাকে। ফলে যাতায়াতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় যাত্রীদের। এইসব হকারদের সরিয়ে এলাকাটি মুক্ত করা হবে বলে রেল জানিয়েছে।
হাওড়া স্টেশন চত্বরে বহু যুগ ধরে হকারি করে আসছে হকাররা। তবে সময়ের সাথে তা সংখ্যায় বেড়ে যাওয়ায় অসুবিধার সৃষ্টি হতে শুরু করে। তৃণমূলের শ্রমিক সংগঠন উচ্ছেদের বিরোধিতা না করলেও পুনর্বাসনের দাবি করেছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, পুনর্বাসনের দায়বদ্ধতা তাঁদের নেই। স্টেশনের উন্নয়নের জন্য হকার সরানো জরুরি।
সর্বশেষ খবর
-
নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে
-
জিনপিংকে কি বিশ্বাস করবেন ট্রাম্প? ‘দেওয়া-নেওয়ার’ খেলায় কার ঘরে কত লাভ, নজর দিল্লিরও
-
শালবনিতে হুকিংয়ের তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ২ হস্তী শাবকের! গ্রেপ্তার অভিযুক্ত কৃষক
-
মাঠে ঢুকে বাবরের সঙ্গে সেলফি, দর্শক উন্মাদনায় কোহলির মতো! ব্যাটিং ব্যর্থতায় সেই ‘ঘণ্টে কা কিং’
-
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর….