সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞদের তৎপরতায় জুড়ল বিধায়কের বাঁ কাঁধের হাড়।
বুধবার সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মদনকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় প্রায় একঘণ্টা দেরি হয়। তাঁকে স্থিতিশীল করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বেলা ১২টা নাগাদ অ্যানাস্থেসিস্টরা সম্পূর্ণ অজ্ঞান করেন। এর পরই অস্ত্রোপচার হয়। দুপুর দুটোর মধ্যে অস্ত্রোপচার শেষ। আড়াইটের মধ্যে তাঁর জ্ঞান ফেরানো হয়। সাড়ে ৩টে নাগাদ আইটিইউ ২-তে তাঁকে স্থানান্তরিত করা হয়।
[আরও পড়ুন: ‘ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, তাঁকেও অভিযুক্ত করতেন’, বিদ্যুৎ মামলায় ‘ক্ষুব্ধ’ হাই কোর্ট]
উল্লেখ্য, দিন দশেক আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। একাধিক পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা হয়। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন। জ্ঞানও হারান। CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।
ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের (Madan Mitra)। বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়। এসএসকেএম হাসপাতালের তরফে খবর, আপাতত তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। আইটিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। অস্থিশল্য বিশেষজ্ঞ ছাড়াও এদিন অস্ত্রোপচারের সময় ছিলেন কার্ডিওলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ এবং নেফ্রোলজিস্ট।
[আরও পড়ুন: নিরাপত্তারক্ষীরা নন, সংসদে হানাদারদের ধরে ‘নায়ক’ সাংসদরাই]
সর্বশেষ খবর
-
টানা ফ্লপের পর খেতে চাষবাদে ব্যস্ত বরুণ ধাওয়ান, ‘তবুও সাদা জামায় কাদা নেই?’, খোঁচা নেটপাড়ার
-
তৃণমূল নেতার ছায়াসঙ্গী! ক্যানিংয়ে গ্রেপ্তার বিহারের ‘দুষ্কৃতী’, উদ্ধার আগ্নেয়াস্ত্র
-
কোটি কোটি বকেয়া! ‘অন্ধকার’ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি গ্রুপ, উদ্বিগ্ন ঢাকা
-
দিল্লি আদালতে স্বস্তি, জল বোর্ডে দুর্নীতির মামলায় জামিন পেলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
জিম-ডায়েট ছাড়াও সাতদিনে ঝরবে ৫ কেজি! ৪ মিনিটের জাপানি শরীরচর্চা জানলেই বাজিমাত