রাজ্যে জারি তাপপ্রবাহ, ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত বেসরকারি স্কুলগুলিরও 

গরমের জেরে আদালতও বন্ধ রাখার সিদ্ধান্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১২:১২

options
link
রাজ্যে জারি তাপপ্রবাহ, ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত বেসরকারি স্কুলগুলিরও 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরম ও তাপপ্রবাহের জেরে ছুটি ঘোষণা করল একাধিক বেসরকারি স্কুল। শিক্ষাদপ্তরের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে গ্রীষ্মের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন আইনজীবীরা। তাই শিয়ালদহ ও ব্যাংকশাল আদালতও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[‘চোর-চরিত্রহীন-দালাল’! বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর পোস্টারে চাঞ্চল্য হুগলিতে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে শক্তি হারিয়েছে মৌসুমী বায়ু। এখনই নিম্নচাপেরও কোনও সম্ভাবনা নেই।  ফলে সামান্য ঝড়বৃষ্টি হলেও আপাতত প্যাচপ্যাচে গরম থেকে মিলছে না স্বস্তি। আগামী কয়েকদিন ধরে রাজ্য চলবে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। তার মধ্যেই মাসখানেকের ছুটির পর খুলেছে স্কুল। অসহ্য গরমে স্কুলে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার উপক্রম কচিকাঁচাদের। প্রচণ্ড গরমে কার্যত স্কুল করা অসম্ভব হয়ে উঠেছে পড়ুয়াদের। এই কথা মাথায় রেখেই স্কুলে গ্রীষ্মের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০জুন থেকে ৩০জুন পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলগুলি বন্ধ থাকবে। পাশাপাশি বেসরকারি স্কুলও বন্ধ রাকার সিদ্ধান্ত নেওয়া হল। কোনও কোনও স্কুল বাইরের সমস্ত অ্যাক্টিভিটি বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

তবে ছুটি ঘোষণা হলেও কাজে যেতে হবে সরকারি স্কুলের শিক্ষকদের। একটি নির্দেশিকার মাধ্যমে এমনটাই জানিয়েছে শিক্ষাদপ্তর। শিক্ষামন্ত্রীর ঘোষণায় ছাত্রছাত্রীরা স্বস্তি পেলেও, সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। আগামী আটচল্লিশ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

[এ যেন ‘ঘামাইষষ্ঠী’! তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে আজ বাড়বে অস্বস্তিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.