আলো আর বাজির রোশনাইয়ে জল ঢালতে চলেছে অঝোর বৃষ্টি

বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ, আশঙ্কায় আবহাওয়াবিদরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৭, ০৯:৫৩

options
link
আলো আর বাজির রোশনাইয়ে জল ঢালতে চলেছে অঝোর বৃষ্টি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসব ম্লান করে শহর ভাসাতে পারে বৃষ্টি। অন্তত, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তেমনই ইঙ্গিত। তাদের পূর্বাভাস, বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ফলে দীপাবলির আনন্দে ছায়া ফেলেছে দুর্যোগের কালো মেঘ। যার নেপথ্যে কলকাঠি নাড়ছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ।

Advertisement

[ভূত চতুর্দশীতে আপনারও ঘাড়ে ভর করতে পারেন তেনারা?]

বুধবার যা সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।“আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং তা ক্রমশ উত্তর—উত্তর পশ্চিমে সরে আসবে।” – জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহা নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই যাত্রাপথের অনেকটা অংশ জুড়ে থাকবে পশ্চিমবঙ্গ উপকূল। ফলে বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে। তারপর তার শক্তি কমতে পারে।

Advertisement

কিন্তু নিম্নচাপের জোর কমুক বা বাড়ুক, দক্ষিণবঙ্গে কালীপুজো, দীপাবলির সন্ধে মাটি হওয়ার যে যথেষ্ট আশঙ্কা, তা একপ্রকার নিশ্চিত। বুধবার বিকেলেই তার একটা ট্রেলার দেখেছে মহানগর। শেষবেলায় আলো-বাজির বিকিকিনি যখন তুঙ্গে, তখনই আকাশ কালো করে আসে। দমকা বাতাসে এলোমেলো হয়ে যায় পসরা। তারপরেই ঝিরিঝিরি বৃষ্টি। যা দেখে প্রমাদ গুনেছে উৎসবমুখর জনতা। গভীর নিম্নচাপ কি আরও বড় দুর্যোগ ডাকতে পারে? তেমন সম্ভাবনাকে অবশ্য উড়িয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর। সঞ্জীববাবুর কথায়, “হয় এটি সুস্পষ্ট নিম্নচাপ, খুব বেশি হলে গভীর নিম্নচাপ রূপে স্থলভূমিতে ঢুকে পড়বে।”

Advertisement

[কালীপুজোর সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.