Calcutta High Court

দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে? বিস্মিত হাই কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। সেই দুই অভিযুক্ত কীভাবে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের দায়িত্ব পেলেন? তাই নিয়ে বিস্মিত কলকাতা হাই কোর্ট।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২১:১০

options
link
দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে? বিস্মিত হাই কোর্ট
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। সেই দুই অভিযুক্ত কীভাবে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের দায়িত্ব পেলেন? তাই নিয়ে বিস্মিত কলকাতা হাই কোর্ট। এদিন এই মামলার শুনানিতে হতবাক হন বিচারপতি অমৃতা সিনহা। দুর্নীতির তদন্তে সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে দুই অভিযুক্ত সিস্টেম ম্যানেজার ও ফ্লোর ম্যানেজারের। তারপরেও তাঁরা শিক্ষক নিয়োগের দায়িত্ব পেলেন কীভাবে? সেই প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

Advertisement

“চার্জ হস্তান্তর না করলে দু’জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিক এসএসসি। যত দ্রুত সম্ভব পদক্ষেপ করুক। এটাই তো এসএসসি উদ্বেগের মূল কারণ।” এদিন মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়ম মেনে অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে শিক্ষা দপ্তর। এদিন সেই কথাও আদালত জানিয়েছে। দুর্নীতির তদন্তে সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে দুই অভিযুক্ত সিস্টেম ম্যানেজার ও ফ্লোর ম্যানেজার। ওই দুই কর্মীকে সম্প্রতি উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় চিহ্নিত করে দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ দেন। সেই মতো এসএসসি অবিলম্বে তাদের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। সেই নিয়ে ওই দুই কর্মী আদালতের দ্বারস্থ হন।

Advertisement

শুনানিতে গোটা ঘটনা শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, তারা এখনও কেনও দায়িত্ব হস্তান্তর করেননি। আদালতের নির্দেশ, অবিলম্বে পদক্ষেপ করুক এসএসসি। তারা দায়িত্বভার না তুলে দিলে ওই দুই কর্মীর বিরূদ্ধে এসএসসিকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে, নিয়ম মেনে শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.