ভিন রাজ্যে পালিয়ে গা ঢাকা দিলেও শেষরক্ষা হল না! পুলিশের হাতে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA Arrested) রামেন্দু সিংহ রায়। সুদূর কর্ণাটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃত তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে তারকেশ্বরে নিয়ে আসবে বলে খবর। রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী-প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এবার সেই গ্রেপ্তারির তালিকায় যোগ হলেন রামেন্দু সিংহ রায়।
রাজ্যে পালাবদলের পরই বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূলের একাধিক নেতা। তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী চুরি করা, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ধানিয়াখালির কোটালপুর এলাকায় নিজের বাড়ির পাশেই একটি বিএড অফিস তৈরি করেছিলেন। গত ১১ জুন ওই কলেজে তল্লাশি চলে। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী।
আরও পড়ুন:
তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী চুরি করা, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ধানিয়াখালির কোটালপুর এলাকায় নিজের বাড়ির পাশেই একটি বিএড অফিস তৈরি করেছিলেন। গত ১১ জুন ওই কলেজে তল্লাশি চলে। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী।
ওই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিলেন এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে রামেন্দুকে। পুলিশের কাছে খোঁজ আসে কর্ণাটকে তিনি গা ঢাকা দিয়েছেন। এরপরেই তাঁকে ধরার জন্য কর্ণাটকে রওনা হয় তারকেশ্বর থানার পুলিশ। দক্ষিণের ওই রাজ্য থেকেই রামেন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে। রামেন্দু সিংহ রায় তারকেশ্বরের বিধায়ক থাকার পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। এর আগে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা আরামবাগ পুরসভা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীকে কেরল থেকে গ্রেপ্তার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার ‘প্রেমিক’ হাকিমি! ধর্ষণ মামলায় তলব পেয়েও ‘খুশি’ তারকা
-
গ্রেপ্তারি এড়াতে এবার ত্রিপুরা হাই কোর্টে অভিষেক, কী জানাল আদালত?
-
একাত্তরে নাক কেটেছিল ভারত, অতীত ভুলে ফের বঙ্গোপসাগরে ‘হাঙর’ পাঠাচ্ছে পাকিস্তান!
-
ভাবমূর্তি নষ্টের চেষ্টা! ‘দ্য কেরালা স্টোরি’ থেকে কেরলের নাম অপসারণের দাবিতে মামলা আদালতে
-
পোষ্যদের জন্য দুর্দান্ত প্রোডাক্ট আনছে ‘জ্যাক অলিভল’, শহরে এসে বিশেষ পরামর্শ ‘DIY কিং’য়ের