হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে কলকাতার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ (Howrah Bridge) এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে! জানা গিয়েছে, এবার হাওড়া ব্রিজ হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছার একটি অভিনব মাধ্যম। প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনও বিশেষ দিন উপলক্ষে কলকাতাকে সাক্ষী রেখে হাওড়া ব্রিজে আপনার শুভেচ্ছাবার্তা ফুটে উঠতে পারে আলোর মালায়। বিদেশি ধাঁচে এমনই নজিরবিহীন পরিকল্পনা করছে কলকাতা বন্দর।
আরও পড়ুন:
সূত্রের খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে হাওড়া ব্রিজে চালু হচ্ছে ডায়নমিক আরকিটেকচ্যুরাল ইলুমিনেশন ব্যবস্থা। এই বিশেষ ব্যবস্থাপনায় হাওড়া ব্রিজ সেজে উঠবে বিশেষ সুর-আলোয়। বিশেষ দিনে বা উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যাবে সেতুর থিম ও আলোর রং। শুধু তাই নয়, এবারের প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর সুযোগ। অর্থাৎ কেউ চাইলে নিজের প্রিয়জনকে বিশে। সারপ্রাইজ দিতে হাওড়া ব্রিজে আলোর মাধ্যমে জন্মদিন বা বিবাহবার্ষিকী শুভেচ্ছা জানাতে পারবেন। তবে এই পরিষেবার জন্য কত টাকা খরচ হতে পারে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর বুকিং পদ্ধতি নিয়েও এখনই সরকারিভাবে কোনও চূড়ান্ত তথ্য জানা যায়নি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল বা ল্যান্ডমার্কে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর চল রয়েছে। যেমন দুবাইয়ের বুর্জ খলিফা হোক বা প্যারিসের আইফেল টাওয়ার। নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও একইরকমভাবে ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা বা বিজ্ঞাপনের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে