সুব্রত বিশ্বাস: অপরাধ দমনে ও স্মাগলিংয়ের একের পর এক অপরাধ রুখেছে হাওড়া ডিভিশনের টিম আরপিএফ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র ডিএসসি রঘুবীর চোখা। সেই কাজের জন্য এবার পুরস্কৃত করা হল তাঁকে।
অপরাধ দমনে ও স্মাগলিং রুখতের ভারতীয় রেলের মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নিল এই ডিভিশন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র ডিএসসি রঘুবীর। পারফর্মিং অফিসার সিনিয়র ডিভিশন্যাল সিকিউরিটি কমিশনার (কর্ড) ফিসি ক্যাসকেডের দেওয়া ২০২৩-২৪ বর্ষের বেস্ট পারফর্মিং অফিসারের এই সম্মান পেলেন তিনি। অপরাধ দমন ও স্মাগলিং রুখতে সহযোগিতার জন্য ‘অ্যান্টি-কাউন্টারফেটিং অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অ্যাওয়ার্ড দেওয়া হল তাঁকে।

২০২৩ সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৮৩ জন স্মাগলারকে গ্রেপ্তার করেছে হাওড়ার আরপিএফ। এই সময়ের মধ্যে তাঁরা আটক করেছে দুকোটি ৮৪ লক্ষ টাকার সোনা। ৭৬ লক্ষ টাকার রুপো। সাড়ে ৩২ লক্ষ টাকার গাঁজা। দশ লক্ষ টাকার চোলাই মদ। বত্রিশ লক্ষ টাকার বিদেশি সিগারেট। এক কোটি টাকার তামাকজাত দ্রব্য। এবং পাঁচ লক্ষ টাকার বেআইনি কাফ সিরাপ। শুধু তাই নয় এই দল নারী ও শিশু পাচারের মতো একাধিক অপরাধ রুখে দিয়েছে। এই অভাবনীয় সাফল্যের জন্য সম্মান জানানো হল হাওড়া ডিভিশনের অফিসারকে।

সর্বশেষ খবর
-
আমেরিকার গা জোয়ারিতে আলোচনা স্থগিত কানাডার, ৫০ শতাংশ কর চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল