অর্ণব আইচ: বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির অত্যাচার শুরু হয়ে গিয়েছিল। সেই অত্যাচার বদলে গেল ধর্ষণের (Rape) মতো গুরুতর অপরাধে। নিজের ভাসুর দিনের পর দিন ধর্ষণ করেছেন, এমনই অভিযোগ করলেন নাদিয়ালের গৃহবধূ। এ নিয়ে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে তাঁর স্বামী ও ভাসুরকে।
পুলিশ সূত্রে খবর, ২০০৮ সালে ওই মহিলার বিয়ে হয় নাদিয়ালের এক যুবকের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর উপর চলতে থাকে অত্যাচার। কিছুদিন পর থেকে অত্যাচার অন্য মাত্রা নেয়। গৃহবধূর ভাসুরই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। তিনি ভাসুরকে বাধা দেন। তা সত্ত্বেও ভাসুরের নারকীয় অত্যাচার থেকে রক্ষা করতে পারেননি নিজেকে। এমনকী গৃহবধূকে হুমকি দেওয়া হত যে ধর্ষণের কথা কাউকে বললে তিনি খুন হয়ে যাবেন। দুই মেয়েকে নিয়ে কার্যত অসহায় বোধ করতে থাকেন তিনি।
[আরও পড়ুন: নারদকাণ্ডে চার্জশিট দিতে বিধানসভার স্পিকারের অনুমতি চায়নি CBI, হাই কোর্টে জানাল রাজ্য]
শেষ পর্যন্ত সাহস করে তিনি নিজের স্বামীকে বিষয়টি জানান। কিন্তু স্বামীও তাঁর পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। মহিলা লজ্জা ও ভয়ে পরিবারের অন্য কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু অত্যাচারের মাত্রা সীমা ছাড়ানোর পর তিনি বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান। শ্বশুরবাড়ি থেকে চলে যেতেও বাধ্য হন। তাঁর অভিযোগের ভিত্তিতেই স্বামী ও ভাসুরকে নাদিয়াল থানার পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলাকে সুরক্ষার আশ্বাস দিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: কয়লা ও গরুপাচার কাণ্ডে এবার CBIয়ের নজরে ৩ আইপিএস অফিসার, নোটিস পাঠিয়ে তলব]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!