Sanjiv Goenka Meets Suvendu Adhikari

রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা

এরাজ্যের বিদ্যুৎক্ষেত্রে গোয়েঙ্কাদের বিশাল বিনিয়োগ রয়েছে। বদলের বাংলায় অন্যান্য ক্ষেত্রে আরও বিনিয়োগে আগ্রহী তারা।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৮:৩১

options
link
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার। ছবি: ফেসবুক

সিঙ্গুর থেকে টাটাদের বিতাড়নে এ রাজ্যে যে বিপুল শিল্প সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছিল, সেই ক্ষতি পূরণ হয়নি এখনও। বাম পরবর্তী তৃণমূল আমলেও বড় কোনও শিল্প গড়ে ওঠেনি কোথাও। মাস দুই আগে রাজ্যের ক্ষমতায় এসে সেই খরা কাটাতে তৎপর বিজেপি সরকার। বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সেই শিল্প-বার্তা দিচ্ছেন। এদিক-ওদিক ছোটাছুটি করে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন। সরকার বদলে বঙ্গে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরাও। গত তিনদিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তাঁদের কেউ কেউ। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গেলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সূত্রের খবর, রাজ্যে আরও বেশি বিনিয়োগ করতে চায় গোয়েঙ্কা গোষ্ঠী। সেই ইচ্ছের কথা তিনি শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন।

Advertisement

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বাংলায় শিল্পবান্ধব পরিবেশের দিকে নজর রাখছেন তাঁরা। এই মুহূর্তে বিনিয়োগের ভালো পরিসর রয়েছে বাংলায়। তাই বিদ্যুৎক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের সাহায্য চেয়েই আজকের সাক্ষাৎ বলে জানা গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঞ্জীব গোয়েঙ্কার সাক্ষাতের কথা জানানো হয়েছে। রাজ্যের বিদুৎক্ষেত্রে গোয়েঙ্কাদের বড় বিনিয়োগ রয়েছে। কলকাতা ও উপনগরী এলাকার বিদ্যুৎ সরবরাহ হয় তাঁরই সংস্থা। গোয়েঙ্কার সঙ্গে বরাবর সরকারপক্ষের সম্পর্ক ভালো। এখন রাজ্যে রাজনৈতির পালাবদলে বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বাংলায় শিল্পবান্ধব পরিবেশের দিকে নজর রাখছেন তাঁরা। এই মুহূর্তে বিনিয়োগের ভালো পরিসর রয়েছে বাংলায়। তাই বিদ্যুৎক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের সাহায্য চেয়েই আজকের সাক্ষাৎ বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, এর আগে দু’দিন আরও দুই বড় শিল্পপতি নবান্নে এসে দেখা করে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আদানি গোষ্ঠীর তরফে করণ আদানি ও অশোক টোডি নবান্নে গিয়েছিলেন। তাঁরা সকলেই এখন রাজনৈতিক পালাবদলের বাংলায় শিল্প তৈরিতে উদ্যোগী। শিল্পপতিদের আশা, ডবল ইঞ্জিনের বাংলায় বিনিয়োগ করলে লাভ তো বটেই, অযথা রাজনৈতিক জটিলতার বেড়াজালও থাকবে না। ফলে কাজের পরিবেশ অনেক মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। আর ঠিক এই কারণেই বাংলামুখী একাধিক শিল্পপতি। আজ, সঞ্জীব গোয়েন্দার নবান্নে আগমনও সেই একই লক্ষ্যে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.