ডিজে মামলায় (DJ Case) আরও বিপাকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার এই মামলায় সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করা হল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের। অভিষেকের এই মন্তব্যের জেরেই বিকর্ণের উপরে হামলা হয় বলে অভিযোগ। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। তার প্রেক্ষিতে বিধায়ককে বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডির দপ্তরে ডাকা হয়েছিল। এদিন বেলা ১২টা নাগাদ তিনি ভবানীভবনে এসে নিজের বয়ান রেকর্ড করেন।
ছাব্বিশের নির্বাচনের আগে ‘ডিজে বাজানো’র মন্তব্য করেছিলেন অভিষেক। সেই নিয়ে মামলা রুজু হয়। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। নির্বাচনের ফলপ্রকাশের পরে গোসাবার বিজেপি বিধায়কের উপর হামলা হয় বলে অভিযোগ। অভিষেকের ডিজে মন্তব্যের জেরেই তাঁর উপর হামলা হয় বলে জানান বিকর্ণ। এই নিয়ে বিধায়কের বয়ান রেকর্ড করতে আজ দুপুর ১২টায় ভবানীভবনে তলব করা হয়েছিল।
আরও পড়ুন:
বিধায়ক বলেন, “গত ৪ মে ২০২৬ সালে সন্ধ্যায় বিজয় মিছিল করে ফেরার সময় ক্যানিংয়ে আমার ও আমাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের পরেশরাম দাস ও রাজা গাজীর নেতৃত্বে থাকা গুণ্ডা বাহিনী। ইট ছোড়া হয়েছে। অভিষেকের ডিজে মন্তব্যের জন্যই এই হামলা হয়েছে। সেই নিয়ে নিজের বয়ান রেকর্ড করতে আজ ভবানীভবনে এসেছিলাম।”
উল্লেখ্য, ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। কিন্তু তিনি পরপর দুই দিন নমুনা দিতে আসেননি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হয়েছে তাঁকে। এবার আরও বিপাকে অভিষেক। হামলার ঘটনায় সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করা হল বিজেপি বিধায়কের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া