দীপঙ্কর মণ্ডল: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটার ইঙ্গিত পাওয়া গেল। মঙ্গলবার কর্মসমিতি (ইসি)-র বৈঠক হয়। ২৭ জুন ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল তা বহাল রাখার পক্ষে সওয়াল করেন ইসির সদস্যরা। এদিন সকালে সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ আন্দোলনরত পড়ুয়াদের কাছে আসেন। হাতজোড় করে তিনি অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। তবে আন্দোলনকারীরা নিজেদের সিদ্ধান্তে অনড়। এদিন নতুন করে আরও দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে অ্যাম্বুল্যান্স রেখেছে।
[রামনবমীর পর এবার ঘটা করে রাজ্যে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত গেরুয়া শিবিরের]
স্নাতকের কলা বিভাগে ৬টি বিষয়ে প্রবেশিকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রাপ্ত নম্বরের উপরে ভরতির সিদ্ধান্ত হয়েছিল ২৭ জুন। তা প্রত্যাহার করা হয় এক সপ্তাহের মধ্যে। ১২০ দিনের মধ্যে ইসির সিদ্ধান্ত বদলানো যায় না বলে জানা গিয়েছে। সেইমতো পুরনো সিদ্ধান্তই বহাল রাখার সম্ভাবনা প্রবল। আন্দোলনকারীরা জানিয়েছেন ওই সিদ্ধান্ত বহাল থাকলে তাঁরা খুশি। ইতিমধ্যেই অচলাবস্থা কাটাতে যাদবপুরের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সোমবার রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, কর্মসমিতির সিদ্ধান্ত মানতে হবে। পাশাপাশি পড়ুয়াদের অনশন প্রত্যাহারেরও আরজি জানিয়েছেন আচার্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও অনশন প্রত্যাহারের আবেদন করেছেন।
[শহরের রাস্তায় গ্যাংওয়ার, বেনিয়াপুকুর গুলি কাণ্ডে গ্রেপ্তার পাঁচ]
এদিকে যাদবপুরে পড়ুয়াদের অনশনের বিরুদ্ধে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কেন এমন আন্দোলনের ক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করছে না? তবে রাজ্যের শীর্ষ প্রশাসন পুলিশকে নির্দেশ দিয়েছে যে পড়ুয়াদের যেন কোনও বিষয়ে জোর করা না হয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলা হয়েছে। সেই প্রশ্ন ওই মামলায় করা হয়েছে। তবে মঙ্গলবার বিকেলেই জট কেটে যাবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এ বিষয়ে উপাচার্য সুরঞ্জন দাস কী করেন, সেদিকে আপাতত তাকিয়ে সবাই। তিনি ইতিমধ্যে পড়ুয়াদের জানিয়েছেন, “তোমাদের আর বেশিদিন আমাকে দেখতে হবে না। আমার থেকে ভাল উপাচার্য পাবে।”
[চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা]
সর্বশেষ খবর
-
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড
-
মেডিক্যাল এমার্জেন্সি? হেলথ ইনসিওরেন্স ক্লেম নিয়ে যা না জানলেই নয়
-
জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে দিতেই হবে ৫৬ ভোগ, কারণ জানেন? কী বলছে পুরাণ
-
৬০ ঘণ্টা নেপালের ‘মৃত্যুস্তূপে’! উদ্ধার হতেই মা-বাবাকে শিশুকন্যার প্রশ্ন, ‘বাঁচাতে এলে না কেন?’
-
হিংসা রুখতে ভোটগণনায় বিরাট বদলের ভাবনা! কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট