অর্ণব আইচ: লাগাতার হুমকি, বিভিন্ন কারণে ভয় দেখানোর অভিযোগ। এবার ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস, ডাঃ অভীক দে ও ডাঃ রঞ্জিত সাহার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোট ৪৬ জুনিয়র ডাক্তার।
ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। গুঞ্জন শোনা যাচ্ছিল, ৯ আগস্ট সকালে নাকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন তিনি। এর পর তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শোনা যায়, বর্ধমান মেডিক্যাল কলেজেও নাকি চলত তাঁর ‘দাদাগিরি’, ‘থ্রেট কালচার’। একের পর এক বিতর্কে নাম জড়ানো বিরূপাক্ষ বিশ্বাসকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে ডাক্তার অভীক দে-কেও সাসপেন্ড করা হয়েছে।
[আরও পড়ুন: ৯/১১-র মতোই বিরাট হামলার ছক, নিউ ইয়র্কে টার্গেট ইহুদিরা! ধৃত পাক নাগরিক]
এই পরিস্থিতিতে এবার ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভীক দে ও ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বউবাজার থানায়। মোট ৪৬ জন জুনিয়র চিকিৎসক অভিযোগ জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যেকেরই অভিযোগ, দিনের পর দিন তাঁদের উপর চাপ দিতেন বিরূপাক্ষ-সহ ৩ চিকিৎসক। তাঁদের নির্দেশ না মানলে হস্টেল থেকে বের করে দেওয়া-সহ নানারকম ভয় দেখানো হত।
[আরও পড়ুন: ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’, এবার রাজপথ দখল মৃৎশিল্পীদের]
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক