সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ির সঙ্গে অটোর ধাক্কা৷ ঘটনায় জখম তিন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ অভিভাবকরা৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন খাদ্যমন্ত্রীই৷ অভিভাবকদের চিকিৎসার ব্যবস্থা করেন বিধাননগর হাসপাতালে৷
[ভাড়া নেওয়া হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, সিদ্ধান্ত শহরের অটোচালকদের ]
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সল্টলেকের পিএনবি মোড়ে তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে একটি অটো৷ সামনে থেকে এসে অটোটি ধাক্কা মারে খাদ্যমন্ত্রীর গাড়িতে৷ ভেঙে যায় গাড়ির একটি অংশ৷ অটোতে ছিল তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও তিনজন অভিভাবক৷ দুর্ঘটনায় সামান্য ক্ষতি হয় অটোটির, তবে চোট পান অভিভাবরা৷ সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন খাদ্যমন্ত্রী৷ তৎপরতার সঙ্গে ওই তিন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি৷ পাশাপাশি, অভিভাবকদের জন্য বিধাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি৷
[‘জন্মনিয়ন্ত্রণের বাড়ছে হার, কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা’, দাবি পর্ষদের]
সল্টলেক অঞ্চলে অটো দৌরাত্ম্য কোনও নতুন ঘটনা নয়৷ এ দিনের ঘটনার পর সেই বিষয়ে মুখ খোলেন খোদ খাদ্যমন্ত্রী৷ তিনি জানান, অটোয় অতিরিক্ত যাত্রী থাকার কারণে নিয়ন্ত্রণ হারান চালক। সোজা এসে সেটি ধাক্কা মারে তাঁর গাড়িতে৷ অনেক সময় চালকের অনভিজ্ঞতার জন্যও এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানান খাদ্যমন্ত্রী৷ অটো চালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সর্বশেষ খবর
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?
-
বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
-
আফগান সিরিজের আগে অনুশীলনে চোট ঈশানের! ‘ছুটি’ অভিষেকের, চিন্তা বাড়াল বৈভবও
-
‘মতের অমিল মিটিয়ে নেব’, মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের বার্তা চিনের, চাপে বাংলাদেশ-পাকিস্তান