Kolkata

আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার

গাড়ির পিছনের দরজা খুলে মহিলা নিজেও বেরনোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:২৩

options
link
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
কেষ্টপুরে পুকুরে গাড়ি।

সদ্যই গাড়ি কিনেছেন স্বামী। স্বাভাবিকভাবেই ড্রাইভিং শিখছিলেন বধূ। তাতেই ঘটল বিপত্তি। আনকোড়া হাতে গ্যারেজ থেকে বের করার সময় সটান গাড়ি গিয়ে পড়ল পুকুরে। পরিণতি মর্মান্তিক। গাড়ির ভিতরেই মৃত্যু হল বধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কেষ্টপুরে।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম সুমিত্রা দাস। কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা তিনি। সদ্যই তাঁর স্বামী একটি চারচাকা কিনেছিলেন। সেটি চালানো শিখছিলেন সুমিত্রা। বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসেন বধূ। এরপর হাত পাকানোর জন্য গাড়ি বের করছিলেন তিনি। তখনই ঘটে বিপত্তি। ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে পা দিয়ে ফেলেন সুমিত্রা। গাড়ি গড়িয়ে সটান গিয়ে পড়ে পুকুরে। নজরে পড়তেই স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। প্রতিবেশীরা পুকুরে ঝাঁপ দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে পিছনের দরজা খুলে মহিলা নিজেও বেরনোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দেড় ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। 

Advertisement

জানা গিয়েছে, ২২ আগস্ট ড্রাইভিংয়ের পরীক্ষা ছিল মহিলার। সেই কারণেই নিয়মিত প্র্যাকটিস করছিলেন তিনি। তাতেই ঘটে গেল বিপত্তি। এলাকার এক বাসিন্দা বলেন, “উনি কয়েকদিন ধরে গাড়ি চালানো শিখছিলেন। এখানে গ্যারাজ রয়েছে। স্কুটি রেখে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরচ্ছিলেন। ভুল করে সম্ভবত ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে গাড়িটি পুকুরে পড়ে মাঝখানে চলে যায়।” কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.