সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুড়ির মাঞ্জা সুতোয় দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে৷ গুরুতর জখম এক চিকিৎসক৷ এসএসকেএম হাসপাতালে ভরতি তিনি৷ আতঙ্কিত বাইক আরোহীরা৷
[ চার্জারের তারের ফাঁসে রজতকে খুন! জেরায় অপরাধ কবুল অনিন্দিতার]
আকাশে ঘুড়ির অভাব নেই৷ কিন্তু সেই ঘুড়ির মাঞ্জা সুতোয় মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা৷ মাথায় হেলমেট পড়লেও রেহাই নেই! রবিবার বিকেলে বাইকে চেপে এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুর যাচ্ছিলেন এক ব্যক্তি৷ তিনি পেশায় চিকিৎসক, এসএসকেএম হাসপাতালে চাকরি করেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা উড়ালপুলে ঘুড়ির ধারালো মাঞ্জা সুতোর আঘাতে গুরুতর জখম হন ওই চিকিৎসক৷ চোখের নিচ থেকে গলগল করে রক্ত বেরতে থাকে৷ ওই অবস্থায় কোনওমতে বাইকটি থামান তিনি৷ দীর্ঘক্ষণ মুখে রুমাল চেপে মা উড়ালপুলে দাঁড়িয়েছিলেন ওই চিকিৎসক৷ ঘটনাটি নজরে পড়ে অন্য এক বাইক আরোহীর৷ পুলিশে খবর দেন তিনি৷ ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ৷ আহত চিকিৎসককে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে৷
ঘুড়ির মাঞ্জা সুতোয় এর আগেও রক্তারক্তি কাণ্ড ঘটেছে মা উড়ালপুলে৷ উড়ালপুল দিয়ে বাইকে করে যাওয়ার সময়ে ধারালো সুতো গলায় জড়িয়ে গিয়েছিল হাওড়ার বাসিন্দা সমর মজুমদারের৷ কোনওমতে উড়ালপুল থেকে নেমে পার্ক সার্কাসের কাছে বাইক থামান সমরবাবু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষেরা৷ তার আগে মা উড়ালপুলে মাঞ্জা সুতো জড়িয়ে গুরুতর জখম হন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র৷ একের পর এক দুর্ঘটনার কারণে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন৷ কিন্তু তাতেও রেহাই পাচ্ছেন না বাইক আরোহীরা৷ উলটে আতঙ্ক আরও বাড়ছে৷
[ ধুতি-পাঞ্জাবি পরে ইংরেজিতে শপথ নেবেন ফিরহাদ]
সর্বশেষ খবর
-
অষ্টমীতে ড্রাই ডে, সরকারি নির্দেশের পরে মদ মজুত বহু হোটেলে! অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
‘জঙ্গি কাসবের থেকেও বিপজ্জনক রাহুল’, আপত্তিকর ছবি পোস্ট করে বিতর্কে প্রাক্তন বায়ুসেনা কর্তা
-
আর সইতে হবে না জলকষ্ট, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
ফের টস জিতলেন শুভমান, দীর্ঘ অপেক্ষার পর ভাগ্য খুলল নবির
-
‘বাড়ি থেকে বেরোতে পারছি না, কিছু করুন’, দিল্লিতে ‘ইন্ডি’ বৈঠকে কাতর আর্তি মমতার