অর্ণব আইচ: খাস কলকাতায়(Kolkata) সক্রিয় হেরোইন পাচারচক্র (Heroin Smuggling)! কলকাতা থেকে ওড়িশায় নিষিদ্ধ ড্রাগ পাচারের ছক! বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১ পাচারকারী। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাপি ঠাকুর। তিনি চিৎপুর থানা এলাকার বাসিন্দা। ধৃত বৃহস্পতিবার গভীর রাতে বাবুঘাট বাস স্ট্যান্ডে আসেন। সেখান থেকে ওড়িশাগামী একটি বাস ধরার কথা ছিল তাঁর। সেই রাজ্যে পারাদ্বীপে সেই ড্রাগস পাচারের ছক কষেছিল বাপি।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে ১০৩ গ্রাম হলুদ রঙের গুড়ো ড্রাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, সেটি হেরোইন হতে পারে। এছাড়াও বাপির থেকে একটি মোবাইল ফোন ও কিছু টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, বনগাঁর বাসিন্দা এক বাপির থেকে ড্রাগটি নেন ধৃত। ময়দান থানায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে আজ, শুক্রবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করবে তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার