Kolkata police

ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা লুট, গ্রেপ্তার কলকাতা পুলিশের কনস্টেবল

রক্ষকই ভক্ষক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২২, ১৭:৫০

options
link
ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা লুট, গ্রেপ্তার কলকাতা পুলিশের কনস্টেবল

অর্ণব আইচ: রক্ষকই ভক্ষক! অপহরণ করে কোটি টাকা ডাকাতির ঘটনায় ফের গ্রেপ্তার কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল। এই কাণ্ডে ইতিপূর্বে কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জেরা করেই অভিযুক্তর হদিশ মেলে। বুধবার সল্টলেকের আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

গত জুন মাসে পুলিশ সেজে কসবার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, লেনিন সরণী থেকে পুলিশ সেজে তাঁকে গাড়িতে তুলে নেয় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ব্যবসায়ীর ব্যাগে ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা। করুণাময়ীর কাছে ওই ব্যবসায়ীকে ছুঁড়ে ফেলে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় গাড়িতে থাকা দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: প্রাপ্য অর্থ দিচ্ছে না রাজ্য! বন্ধ NCC’র নতুন ক্যাডেট ভরতি, কী জবাব অর্থমন্ত্রীর?]

কিছুদিন আগে এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কনস্টেবলকে গ্রেপ্তার হন। নাম অমিয় উপাধ্যায়। মালদহের বাসিন্দা। আপাতত জেলেই রয়েছেন তিনি। অমিয়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরেক পুলিশকর্মীর নাম। সল্টলেকের বাসিন্দা দেবাশিস দাস। জানা যায়, লুঠ হওয়া টাকার বাকি অংশ রয়েছে তাঁর কাছেই। ইতিপূর্বে মালদহের একটি গোপন এলাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধার হয়েছিল।

Advertisement

এদিন দেবাশিস দাসকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, পুলিশ সেজে অপকীর্তি ঘটানোর রীতিমতো প্রশিক্ষণ দিতেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।

[আরও পড়ুন: SSC-প্রাথমিক চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চে ভাইফোঁটার আয়োজন, হাজির সেলিম ও দিলীপ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.